সাধারণ হয়ে অসাধারণ আমি (পর্ব-১)

আমি সুমিতা। পদবী জানা নেই। বয়স ২৩, উচ্চতা মাঝারি বলা চলে।আমি লোকের বাড়ি কাজ করি ।এ গল্পের নায়িকা আমিই।
অবাক হলেন তো?সামান্য একজন কাজের মেয়েকে নিয়ে গল্পো?
তা আবার হয় নাকি!
গল্পের নায়িকা মানেই তো আপনাদের কাছে কোনও অপরুপ সুন্দরী যার কাজল চোখের চাহনী আপনার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সেই জায়গায় আমি?
আমি যে অত্যন্ত সাধারণ।
তবে কি বলুন তো আজকালকার দিনে সাধারণ হওয়ার মধ্যেও এক অসাধারণত্ব লুকিয়ে আছে।
কত জন সেটা পারে বলুন তো ?
সকালে সৎ মায়ের লাথি ঝাঁটা খেয়ে ,রোদে পুড়ে ,লোকের বাড়িতে এঁটো বাসন ধুয়ে আমার এক একটা দিন কাটে।
রাতে ফিরে আবার বাড়ির হাজারো ফরমাইস । সুখ-স্বাচ্ছন্দ্য?
সে না হয় আমার গল্পের নায়িকার জন্যই তোলা থাক!

দামী পাঁচতারা হোটেল কখনও চোখেই দেখিনি ।শুধু টিভি সিরিয়াল গুলোতেই যা …
ওই যে আপনারা যেসব ভালো ভালো বিদেশী খাবার খান সেসব খেতে আমারও খুব ইচ্ছে করে। কিন্তু ওই যে বললাম আমি গরীব। সাধারণ!
তবে সুযোগ যে আসেনি তা নয় । একদিন কাজের বাড়িতে বৌদি না থাকায় আমাকে টেনে নিয়ে যায় শোওয়ার ঘরে।
সেখানে অনেক ভালো ভালো খাবার রাখা ছিলো। ওই যে কি যেন বলে! পিজ্জা না কি, আরও কত কি!
আমাকে সেগুলো খেতেও দেয় । আমি খুব খুশি হয়েছিলাম সেদিন।
তারপর শুরু হয় আসল খেলা । এগুলোর বিনিময়ে উনি চেয়েছিলেন আমার শরীর।যা দেওয়া আমার পক্ষে ছিল অসম্ভব। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে পালিয়েছিলাম।
নাহ্ আর কাজে যাইনি। আমার অভিযোগ কেই বা শুনবে বলুন?
আমি যে খুব সাধারণ। তবে এরকম অনেক আমি এখনও আছি সমাজে যারা প্রতিদিন এভাবেই বাঁচে। সংগ্রাম করে।
তাই আমাদের জন্য গল্পো টা এক্কেবারে আলাদা।

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 weeks ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 weeks ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 weeks ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 weeks ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago