পুজোর আনন্দ

পুজোর তো আর ক’দিন মাত্র। ছোটো-বড়ো সক্কলের একসাথে হইহই করে মেতে ওঠার পালা। সাদা মেঘের ভেলা, কাশের বন, শিউলিফুল প্রভৃতিগুলো জানান দেয় ‘পুজো তো এসেই গেল।’ পুজো আসার এই আনন্দটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আগমনির সুরে মনটা মেতে ওঠে। চারপাশে একটা পুজো পুজো গন্ধ, আলোর রোশনাই… উপচে পড়া আনন্দ ঝলমলে একটা পরিবেশ।

এরমধ‍্যেই একটা রবিবার দেখে চট্ করে পুজোর শপিংটা সেরে ফেলা। নতুন জামাকাপড়,জুতো,ঘড়ি,ম্যাচিং জুয়েলারি বেশ একটা আনন্দে ডগ-মগ ব্যাপার। দুটোর জায়গায় চারটে জামা হয়ে গেলে মন্দ হয় না আর কি!

আবার কোথাও আনন্দের মানেটা একটু অন্যরকম। যারা পুজোয় ফুচকা,ভেলপুরি,পাপড়িচাটের স্টল্ দেয় তাদের কথা বলছি। পুজোয় তারাও একটু বেশি রোজগারের আশায় থাকে। বাড়ি ফিরে বউ-বাচ্চার মুখে একফালি হাসি দেখার আশা রাখে।

এদিকে আবার কচিকাচার দল বইখাতা শিকেয় তুলে একরাশ আনন্দে মেতে উঠেছে। টিউশন, হোমওর্য়াক সব ছেড়ে তারা গানের সুর, নাচের তাল আর নাটকের রিহার্সাল নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, ফুটপাতে থাকা বাচ্চাগুলোর আনন্দও কিছু কম নয় কিন্তু। আগের বছরের মতো এবারেও কিছু দাদা-দিদি এসে খাবার, জামাকাপড় দিয়ে যাবে- এই আশাতে তাদের মুখেও হাসি ফোটে। আর ছেঁড়া নয়; আস্ত একটা জামায় গা ঢাকবে তারা। 
                 হোয়াটস্আপে ম‍্যাসেজের ঢল, উপচে পড়া আনন্দ, নতুন নতুন গ্রুপ খুলছে, হাজারও রকমের প্ল্যানস্। কবে কি পড়বে, কোথায় যাবে, কোথায় খাবে এই নিয়ে মস্ত ডিবেট!
                 হাড়ভাঙা ওভারটাইম করা বাবাও আজ খুশি। ওভারটাইমের পয়সায় ছেলেমেয়েদের নতুন জামা কিনে দেবে, তাদের মুখে একটু ভালমন্দ খাবার তুলে দেবে। এতেই তার আনন্দ।
               কোথাও আবার কোনো বৃদ্ধ বাবা-মায়ের মনে আনন্দের ছোঁয়া, ছেলের ফোন পেয়ে। পুজোতে ছেলে, বউমা, নাতিনাতনি বিদেশ থেকে আসছে যে! পুজোর চারটে দিন হইহই করে, আনন্দ করে কাটবে।
              এতসবের মাঝেও পুজোর প্রেমের আনন্দটা বাদ দিই কি করে! অষ্টমীতে শাড়ি-পাঞ্জাবিতে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি, আড়চোখে দেখা, মুচকি হাসি আর হালকা ঝাড়ি। জমে যাবে একবারে। কি বলেন!
             পুজোয় আনন্দ করে না এমন কি কেউ আছে? পুজোর আনন্দের ভাগ ওই বেলুনওয়ালাটার, পাড়ার ওই খিটখিটে দাদুটার, ওই ছোট্ট মেয়েটার, সদ্য কলেজে ওঠা প্রেমিক-প্রেমিকার, প্রবাসী দাদার, আমার, আপনার সবার। শুধু এক এক জনের কাছে এক এক রকম।
           বছর বছর একই উত্তেজনা, একই আনন্দ, একই অপেক্ষা, পাল্টালো আর কই? আসলে রোজগারের আশায় হোক বা হুল্লোড়ের আশায়, পুজো আসার আনন্দ কিন্তু সকলের।
অপেক্ষার আর কদিন, মা আসছেন একরাশ আনন্দ নিয়ে।।

“পূজা, পূজা, দশভূজা, দেবীর আগমনে!
চারিদিকে আজ, রব সাজ সাজ, অকাল এ বোধনে!”

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

8 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

12 months ago