Categories: Emotional

লিপিকার জীবনের ঝড়

কতই বা বয়স লিপিকার। অল্প বয়সেই তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। বাবা রাজমিস্ত্রির কাজ করতো। চার ভাইবোনের মধ্যে লিপিকাই বড়ো। সে পড়াশোনায় এবং তার গানের গলা খুব ভালো। স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা বলতেন এই মেয়ে একদিন অনেকদূর যেতে পারবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই মায়ের ক্যান্সার ধরা পড়ে তখন পুরো পরিবারটির দায়িত্ব লিপিকার উপর।

অতটুকু বাচ্চা মেয়ে কি বা করতে পারে তবুও একটা বাড়িতে কাজ করতে শুরু করে সে। তাতে যা উপার্জন হয় কোনো রকমে চলে যায়। একদিকে ভাইবোনের মুখে খাবার তুলে দেওয়া অপরদিকে মায়ের ঔষধের টাকা। লিপিকা তাই আরো কয়েকটা বাড়িতে কাজ করতে শুরু করে। ঘোষ বাড়ির গিন্নি লিপিকাকে খুব ভালোবাসে তার মেয়েও লিপিকার বয়সি সে গান শেখে। যখন তাকে গান শেখানো হয় তখন লিপিকা পাশে দাঁড়িয়ে থাকে।

একদিন ঘোষ গিন্নি তা দেখতে পেয়ে লিপিকাকে বললো, তুই গান শিখবি? লিপিকা বললো শিখবো কিন্তু আমার তো টাকা নেই। তখন ঘোষ গিন্নি দিদিমনিকে বললো আজ থেকে ওকেও গান শেখাও। সেদিন থেকেই লিপিকার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। আজ লিপিকা একজন বড়ো গায়িকা সে তার মায়ের চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছে, ভাই বোনকে পড়াশুনা করিয়ে মানুষের মতো মানুষ করতে পেরেছে।

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 weeks ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 weeks ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 weeks ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 weeks ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago