দ্বিপ্রহর

আগের কোন জন্মের ঘুম

ঘুলঘুলির পাতলা রোদে ভাঙার নয়, তাই

দ্বিপ্রহরের হিমশীতল পাখিরা হয়তো

আতরের গন্ধমাখা ডানা ঝেড়ে

বারবার গলা সেধে ফিরে গেছে; সেদিন

শেষমেশ আমি জাগতে চাইনি

অকালের বেকার খোলস ছড়ানো

চৌমাথার ভিড়ে ঠাসা লোকালয়ে, সেখানে

একটাও জীব জানে না যে

আমার আর জেদ ধরার সাধ্য নেই,

ছন্নছাড়া পথের নৈঃশব্দ্য

ভোরের কাছে আমায়

আজন্ম ঋণী করে রেখে গেছে,

ডাগর চোখের বয়সে

আনমনে চেয়েছিলাম একদিন, ক্লান্তি ঝরানো ঘাসের

আগাগোড়া শিশিরে মোড়া ছিল,

গল্পের জীবনে অভ্যস্ত আমি

জীবনের গল্প বুঝতে আর শিখিনি –

আলো-আঁধারির ঘোরাঘুরি খেলায়

বুঝি কোনো ফারাক ছিল না;

দুদিনের খেয়ালের মতন

চামড়ায় বলিরেখার অভিশাপ হয়ে এসেছিল

সেই কবে, ফেরার তারিখ লিখে আনতে

তার নিশ্চয়ই সময় হয়নি…

Facebook Comments Box
Abhik Chandra

A creative writer, constant learner, bookworm. Passionate about my work.

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

6 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

9 months ago