– কিরে? এতকাল বাদে আমার সাথে কথোপকথন করতে ইচ্ছে হলো! এতদিন তো ঘুরেও তাকাসনি!
– মনে তোকে সবসময় পড়তো রে! কিন্তু কি করবো বল, এত কাজের চাপ যে…
– রাখ তোর কাজ! ছোট্টবেলা থেকে তোর সাথে আছি। আগে তো আমাকে ছাড়া থাকতেই পারতিস না। রোজ একবার হলেও আমার স্পর্শ তোর লাগতোই! আর যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে পা দিলি, সেই যে আমাকে দূরে সরালি, আর তো একবার ও চেয়ে দেখতিস না।
– সবই আমার কপাল রে! বিয়ের আগে তোর সাথে আমার সম্পর্কের কথা শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম। তখন সবাই হাসিমুখে মেনেও নিয়েছিল। কিন্তু বিয়ের পরে সব কেমন পাল্টে গেলো! সংসারের ভালোর কথা ভেবেই বাধ্য হয়ে…আর তারপর তো কুটু এলো।
– হ্যাঁ তোর সেই গুণধর ছেলে! যে ছেলের আবদার মেটাতে তুই লুকিয়ে লুকিয়ে নিজের বিয়ের গয়না বিক্রি করে ল্যাপটপ কিনে দিয়েছিলি, স্বামীকে মিথ্যে বলেছিলিস যে তোর বাপেরবাড়ী থেকে দিয়েছে যাতে রাগ না করে। তোর ছেলে তো সব জানত। বিদেশে চাকরি করতে চলে যাওয়ার পর ক’বার খোঁজ নেয় তোর? এখন তো কোন মেমসাহেবকে বিয়ে করে বহাল তবিয়তে আছে। মাঝখান থেকে তুই নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিলি।
– আমি জানি তো, সবাই ছেড়ে চলে গেলেও তুই আমার পাশে সবসময় থাকবি। তাই তো আজ এতবছর পরে সেই তোর কাছেই ফিরে এলাম।
– নে, শুধু কি কথাই বলবি নাকি বাজাবিও? ভালো করে আগে ধুলো ঝেড়ে নে, যা ময়লা করে রেখেছিস আমায়…
নিজের মনে নিজে হাসে অন্তরা। পরম যত্নে ধুলো ঝেড়ে বের করে নিজের সবথেকে প্রিয় বন্ধুকে।
তানপুরাটা হাতে নিয়ে সুর তোলে অন্তরা, “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়…”
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.