Emotional

অপ্রকাশিত ভালোবাসা

তোমাকে ভালোবাসতে গিয়ে ভুলে গেছি নিজেকে ভালোবাসতে, ভুলে গেছি নিজেকে ভালো রাখতে।

তোমার জন্য সেজেছি, নিজেকে করেছি মূল্যহীন। তোমার ফিরিয়ে দেওয়া প্রেমপত্র বুকের ভাঁজে লুকিয়ে রেখে গুমরে মরেছি কেঁদে!

সন্ধ্যে-সকাল তোমার পথ পানে চেয়ে কাটিয়েছি অহর্নিশ। তবুও তোমার দেখা পায় নি ভুলেও একবার!

তুমি নিষ্ঠুর হয়েছ, কঠোর হয়েছ, আঘাত করেছ বারংবার। আমি তবুও তোমার অবহেলাকেই ভালোবেসে গেছি বারবার।

কখনো খোঁজ নাও নি আমার, নিঃশব্দে শুধু প্রহর গুনেছি কবে আসবে সে সকাল, যে সকালে তুমি এসে ছুঁয়ে দেবে সকল কষ্ট গুলো আমার!
সত্যি বলছি, এভাবে ভালোবাসা যায় কখনো ভাবি নি আমি।

তোমাকে পাওয়ার প্রার্থনা করি না, ইচ্ছে প্রকাশও করি না আর। শুধু নিজেকে ভালো রাখতে গিয়ে মুছেছি তোমার নাম!
জানি এবারেও আমি ভুল!

তোমাকে অফুরন্ত ভালোবাসলেও আমি ভুল, তোমাকে ভুলে গেলেও আমি ভুল। আমি জানি আমি চিরকালই ভুল। শুধু তুমি কি জানো, তোমার সাথে দেখা হওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল!
ভুল দিয়ে আমাকে বিচার করতে এসো না! আমি ভুলের মাঝেই গড়েছি ভালোবাসার বাড়ি। যে ভুল তুমি দেখতে পাও, সেই একই ভুল আমার কাছে ভালোবাসা নামে পরিচিত পায়।

তোমাকে না-বলা কথা গুলো স্তব্ধতার পর্দা ভেদ করে প্রকাশিত হতে পারে না! তুমি আমার নিঃশব্দ অভিমান বোঝোনি কখনো। বুঝতেও দেব না আর হয়তো।

তবুও সযত্নে লুকিয়ে রাখি তোমার দেওয়া অমূল্য ক্ষত গুলো। আমার কাছে ভালোবাসা মানে হয়তো তাইই!

–অরুণিমা

Facebook Comments Box
Bhagyasree Singha Arunima

লিখতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি ভীষণ। লেখার মধ্যে মনের কথা, কখনো আবার কল্প কথা!

Share
Published by
Bhagyasree Singha Arunima

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

9 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

1 year ago