গত সোমবার মুক্তি পেয়ে গেলো Angel Digitals এর OTT প্ল্যাটফর্ম “Klikk”-এর নতুন ওয়েবসিরিজ “Ganguly weds Guhas”-এর টিসার এবং মিউজিক। তপসিয়ার “Level 7″ নামক Rooftop Restaurant-এ তারই মুক্তি অনুষ্ঠান উদযাপিত হলো।ওয়েবসিরিজটির পরিচালনা, মুখ্য চরিত্র এবং প্রযোজনার দায়িত্বে আছেন সমদর্শী দত্ত।এই প্রথমবার একই সাথে এতোগুলো ভুমিকায় কাজ করেছেন সমদর্শী দত্ত। তাঁর বক্তব্য,”পরিচালনার সাথে অভিনয় করাটা সত্যি কঠিন ছিল, তবে মানুষ যদি সিরিজটিকে ভালোবাসেন তবে এই কষ্ট সার্থক হবে।”
সিরিজটিতে সমদর্শী দত্তের সহ-অভিনেত্রী অর্থাৎ সিরিজটির নায়িকার চরিত্রে আমরা দেখতে পাবো অমৃতা চট্টোপাধ্যায়কে। অমৃতা এই সিরিজটিতে মধুরা চরিত্রে অভিনয় করেছেন, তিনি তাঁর চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, “এই চরিত্রটি করতে খুব এনজয় করেছি আমি। সাউথ কলকাতার ক্যালচার্ড ফ্যামিলির মেয়ে মধুরা, তার বিয়ের প্রস্তুতি পর্বের শেষে কি হচ্ছে, কতটা মজা হচ্ছে তা নিয়েই ওয়েবসিরিজটি তৈরি।”
নায়ক-নায়িকা ছাড়াও সিরিজটির আরও অভিনেতা-অভিনেত্রীদের সমারোহ দেখা গিয়েছিল সেদিনের সন্ধ্যায়। শুভ্রজিত দত্ত, সৌম্য ব্যানার্জীসহ আরও গুণী অভিনেতাদের সমাবেশ মুখর করে তুলেছিল সেদিনের সন্ধ্যা। শুভ্রজিত দত্ত জানিয়েছেন, “বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, তরুণদের সাথে কাজ করে বেশ ভালো একটা অনুভূতি হয়েছে। সমদর্শীর সাথে আগেও কাজ করেছি, ও আমার ভাইয়ের মতো, ও যথেষ্ট ভালো অভিনেতা আর পরিচালক হিসাবেও ভালো কাজ করেছে।” সবার বক্তব্য স্পষ্ট করে দিয়েছিল, যতই নকল বিয়েবাড়ি হোক তারা চুটিয়ে মজা করেছে।

আবহ সংগীতসহ সিরিজটির গানের পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রাবণ ভট্টাচার্য। এছাড়াও উজ্জয়িনী মুখার্জি,অমৃতা সিংহ, সৌম্য মুর্শিদাবাদ সিরিজটির গানগুলিতে কন্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক শ্রাবণ ভট্টাচার্যের বক্তব্য, “পুরো সিরিজটি আমার চোখের সামনে তৈরি হয়েছে এবং আমি খুব এনজয় করেছি কাজটি করে। স্পেশালি সমদর্শীদা যেভাবে সাপোর্ট করেছে তা বলে বোঝানো যায়না।”
এরপর মুক্তি পেল সিরিজটির টিজার, ছোট্ট এই টিজারটি বেশ কিছু চরিত্রের গল্প ফুটিয়ে তুলেছিল কয়েক মুহূর্তের জন্য। টিজারের পর একে একে আরও দুটি গান এবং একটি গানের রিপ্রাইজ ভার্সান মুক্তি পেল। পুরো টিমের প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছিল তারা কাজটি করে কতটা সন্তুষ্ট ও মুগ্ধ।
পুরো টিমের সাথে সেদিন উপস্থিত ছিল “Klikk”-এর মুখপাত্ররাও। নতুন ও তরুণ অভিনেতাদের নিয়ে গড়ে ওঠা এই সিরিজ এবার শুধু মুক্তি পাওয়ার অপেক্ষায়।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.