
”বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে…”
শীত ও বসন্তের সন্ধিক্ষণে বসন্তকে স্বাগত জানিয়ে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম LaughaLaughi-র তরফে গত ২০ শে জানুয়ারি আশুতোষ কলেজের আশুতোষ মেমোরিয়াল হলে আয়োজন করা হয় “গুণ ও গান পর্ব ১” অনুষ্ঠান৷
LaughaLaughi-র এই বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল একটু ভিন্ন স্বাদের৷ কারণ, এখানে শুধুমাত্র একটি ধারার শিল্পীদের নয়, বসন্তের সুরে সুরে সমাগম ঘটে বিভিন্ন ধারার শিল্পীদের৷ আয়োজন করা হয় সাতটি প্রতিযোগিতা, যথাক্রমে— রঙ Leela (Painting), Lens বন্দী (Street Photography), ছন্দে ছন্দে শব্দ (Poetry), কথাদের Canvas (Content Writing), হাসির-E-Station (Stand up Comedy), গীত ও Beat-আন (Solo Singing), আনাচে কানাচে (Solo Dancing)৷
অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন LaughaLaughi-র সদস্য অভিষেক কর, শ্রীতমা ঠাকুর এবং সৌমি সেন।
সুরের আলোক ছটায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভীপ্সা দত্ত, সম্রাট সরকার, তন্নিষ্ঠা গাঙ্গুলি এবং অর্চা ব্যানার্জী৷
এরপর LaughaLaughi-র যুগ্ম কর্ণধার সূর্যশঙ্কর রায় ও দীপ ভট্টাচার্য-কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁরা LaughaLaughi-র জন্মলগ্ন থেকে যাত্রা সম্বন্ধে বক্তব্য রাখেন এবং পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে আমাদের অবগত করান৷
অনুষ্ঠানের প্রথম খন্ডে আয়োজিত হয় চারটি প্রতিযোগিতা— রঙ Leela, Lens বন্দী, কথাদের ক্যানভাস ও ছন্দে ছন্দে শব্দ৷ প্রতিযোগিতার বিষয়গুলোও ছিল খুব চমকপ্রদ৷ যেমন— রঙ Leela-র বিষয় ছিল ”পেশাগত সম্যতা”, তেমনি কথাদের Canvas -এর বিষয় ছিল ”ছদ্ম স্বাধীনতা”, Lens বন্দী -র একটি বিষয় ছিল খুব সুন্দর, ”Kolkata নয়, Calcutta”৷ প্রতিযোগীদের উৎসাহ লক্ষ্য করা যায় কলমের কালিতে, রঙিন ক্যানভাসে ও ক্যামেরার ঝলকানিতে৷
ছন্দে ছন্দে শব্দের প্রতিযোগীরা তাদের লেখা কবিতা আবৃত্তি করেন৷
শুধুমাত্র প্রতিযোগী নয়, এই অনুষ্ঠানে প্রতিযোগীদের পরিবার এবং কলেজ পড়ুয়াদের উপস্থিতিও লক্ষ্য করা যায়৷
এরপর সেতার-তবলা ও গিটারের সংমিশ্রণে সংগীত পরিবেশন করেন ”Ragaashauk”৷
সেতারের মনোরম সুরে মুখরিত হতে থাকে প্রেক্ষাগৃহ৷ এরপর শুরু হয় হাসির পর্ব৷ হাসির-E-Station-এর প্রতিযোগিরা তাদের হাসির বাণে বিদ্ধ করেন দর্শকদের৷
আশুতোষ মেমোরিয়াল হলের সামনে ছিল Wow Momo-এর ফুড স্টল, Sanjhbaati-এর গয়নার সম্ভার ও কাজল ব্যানার্জীর প্রসাধনীর ভান্ডার৷ অনুষ্ঠানের পরবর্তী আকর্ষণ ছিল ব্যান্ড ”সফর”-এর গান৷ তাঁরা তাদের গানের সুরের যাদুতে দর্শকদের মনোরঞ্জন করেন৷ ”সফর” ব্যান্ড-কে স্মারক দিয়ে অভ্যর্থনা জানানো হয়৷
তারপর শুরু হয় একক গানের প্রতিযোগিতা৷
লোকগীতি, জীবনমুখী গান, রবীন্দ্র সংগীত বিভিন্ন গানের আমেজ দর্শকদের উপহার দেন প্রতিযোগীরা৷
এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ ডাক্তার কৃষ্ণেন্দু চ্যাটার্জী পরিচালিত প্রথম ফিচার লেন্থ ফিল্ম
”ক খ গ ঘ”-এর ট্রেলার প্রকাশ পায় LaughaLaughi-র গুণ ও গান পর্ব ১-এর মঞ্চে৷ ট্রেলার দেখার সময় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত৷
শেষ প্রতিযোগিতা ছিল একক নৃত্য৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের স্পনসরদের স্মারক সহযোগে অভ্যর্থনা জানানো হয়৷ অনুষ্ঠানের ফুডস্পনসর ছিলেন ”Overdose”৷
প্রতিযোগিতার ফল প্রকাশের সময় প্রতিযোগীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা৷
প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়৷
প্রত্যেক প্রতিযোগিতায় নির্দিষ্ট বিচারকের বিচারে সেরা একজনকে স্মারক, প্রশংসাপত্র ও LaughaLaughi-র টি-শার্ট সহযোগে পুরস্কৃত করা হয়৷
সেরারা হলেন—
বহ্ণি সেন (রঙ Leela), শতদীপ ঘোষ (Lens বন্দী), কৃতী জৈন (ছন্দে ছন্দে শব্দ), দিগ্বিজয় চক্রবর্তী (কথাদের Canvas), রোহিত দে (হাসির-E-Station), প্রীতম শর্মা (গীত ও Beat আন), মৌমিতা মাইতি (আনাচে কানাচে)৷
LaughaLaughi-র মূলমন্ত্র ”We create, We Nurture” উচ্চারণের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়৷
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.