
‘গেম অফ থ্রোন্স’ বিশ্বের অন্যতম সফল টেলিভিশন সিরিজ । আর এ নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই ।এখন লাস্ট সিজন টেলিকাস্ট করা হচ্ছে , HBO তে , প্রতি সপ্তাহে রবিবার । আর উনিভার্সাল টেলিকাস্ট হিসেবে, ভারতে তা ভোর ,সোমবার ।
এই দেশে অনেকেই এমন আছে যারা দেশীয় টিভি সিরিয়াল থেকে কিছুটা বিরক্ত হয়ে , ইংরেজি টিভি শো-গুলোকে আপন করে নিয়েছে । এমনই একটি শো ‘গেম অফ থ্রোন্স’ । যারা এই শো এর ফ্যান তাদের নিয়ে আর বেশি কথা নাই বা বললাম । বন্ধুমহলে , তাদের অন্যতম চর্চার বিষয় এটাই । আর আমার এই প্রবন্ধ কিছুটা তাদের জন্যই । আর যারা এখনো দেখেন নি , হাতে বেশি সময় থাকলে, দেখতে পারেন । না দেখলে আপনার কোনো ক্ষতি হবে না । তবে শো-টি দেখলেও খারাপ লাগবে না , যদি না আপনি বাংলা সিরিয়ালের ফ্যান হন ।
গেম অফ থ্রোন্স-এ ইতিমধ্যেই লাস্ট সিজনের 5 টি এপিসোড টেলিকাস্ট হয়ে গেছে । এখন শুধু লাস্ট এপিসোড এর অপেক্ষা । যারা এতবছর ধরে এই শো-কে নিজের মূল্যবান সময় দিয়েছে , তাদের মনেও এখন অনেক ধোঁয়াশা । কারণ 5 নম্বর এপিসোড ‘ The bells ‘ -এ ডেনেরইস তার ড্রাগনের দ্বারা কিংস ল্যান্ডিং-কে এক জ্বলন্ত চিতায় পরিণত করেছে । আর তাতে থাকা ভালো বাসিন্দাদের কোনো নিস্তার নেই । কিন্তু এই ঘটনা কতটা সমর্থনযোগ্য , তা নিয়ে প্রশ্ন উঠেছে ফ্যানমহলে । অনেকেই আশা করে বসে আছে যে এবার সমস্ত রহস্যের অবসান হবে । কিন্তু ,একটা কিন্তু এখনও থেকেই যাচ্ছে ।
জানা গিয়েছে ‘খালিসি’ র নামে নিজের সদ্যজাত মেয়ের নামকরণ করে আত্মগ্লানীতে ভুগছেন ওই মহিলা ।
কিছু লিকড সোর্স থেকে অনেক তথ্যেই উঠে আসছে , কিন্তু তার সত্যতা কতটা , সেটা ভেবে , কর্ণগোচর না করায় উচিত ।
তবে ,কিছু প্রশ্নগুলো এখনো উত্তর চায় –
1. ডেনেরইস কি ভেবে এই উগ্র পদক্ষেপ নিলো ?
2. এখন তার প্রতিদ্বন্দ্বী কে ? জন স্নো ?
3. আরিয়া কি ডেনেরইস এর মুখোমুখি হবে ?
4. ব্রান কি এই ঘটনা জানত ?
5. ড্যানি বলেছিল একটা অপেক্ষাকৃত ভালো বিশ্ব সৃষ্টি করবে । কিন্তু এটা কি আশানুরূপ ?
অনেকেরই অনেক প্রেডিক্শোন আছে । যুক্তি সম্মত হলে অবশ্যই জানান ।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
A storm is brewing this Puja. The poster of Raghu Dakat has been revealed, and…
The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…
In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…
The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…
This website uses cookies.