Categories: Uncategorized

আমাকে ফেরত দাও

কেউ দাঁড়িয়ে নেই

সবাই ছুটছে, হাপরের মতো নিঃশ্বাস পড়ছে তাদের,

ডাকলেও সাড়া মেলে না

অবসর বড়োজোর ঘন্টায় এক কি দেড় –

নিজের কথাই তারা মন দিয়ে শোনেনি

পরের ব্যাপার শুনবে কি,

আমিই হয়তো বা মস্ত অবুঝ

পাগলের প্রলাপ লিখতে বসেছি,

সকলেই লেখে –

সাজানো গোছানো গুচ্ছের প্যারাগ্রাফ;

চটি বইটাও নেই সাথে

চুলোয় গেছে অটোগ্রাফ,

ধানাই পানাই চলে শুধু

খেলাঘর নামের সেই গুদোমে,

ভাসা ভাসা মনের ভাষায়

হাত ছোঁয়ালে বরষা নামে…

একসাথে হাঁটতে গিয়েই বুঝি

যখন-তখন হারিয়ে গেলাম;

অকাজের খত বানানোর দায়ে

যত ফালতু বকে ফেললাম।

 

Facebook Comments Box
Abhik Chandra

A creative writer, constant learner, bookworm. Passionate about my work.

Recent Posts

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

2 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

6 months ago

The Legend Rides Again – Official Poster of Raghu Dakat Unveiled

A storm is brewing this Puja. The poster of Raghu Dakat has been revealed, and…

7 months ago

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

1 year ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

1 year ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

2 years ago