
তখন শান্তনু ক্লাস সেভেনে। ইংলিশ টিউশন প্রয়োজন। নিজে স্যার বা ম্যাডাম খোঁজার সাহস আর সামর্থ্য কোনোটাই নেই । বাবা পরিচিত এক স্যার খুঁজে দিলেন । পড়াশোনায় খুব একটা খারাপ ছিল না সে ; মোটামুটি।
তো , সকাল 7 টা থেকে টিউশন । সেজন্য আবার সকাল 5:30 এ মা তুলে দিয়েছে ।অগত্যা যেতেই হলো ঘুম উপেক্ষা করে । তবে , সেই উপেক্ষিত ঘুম তাকে ছেড়ে যায় না , আজও ।
সাইকেলে 7 মিনিট । নতুন টিউশনে প্রথম দিন । অধিকাংশই নতুন মুখ । তবে তাদের মধ্যে স্কুলের এক বন্ধুকে খুঁজে পেল সে। ছোটো শহরে এই এক সুবিধা । এখানে বলে রাখা ভালো, শান্তনু বয়েজ স্কুল থেকে নিঃসৃত । তবে টিউশন সেই লিঙ্গ বৈষম্য রাখে না ।
তো, সেই স্কুলের বন্ধুটার সাথে বসল বেঞ্চিতে । অন্তত, কাউকে সে পেলো, যার সাথে কথাটুকু বলা যাবে । স্যার তখনো আসেননি। রুমে । যে যার মতো গল্প করে যাচ্ছে ।
এমন সময় একটি মেয়ে বেশ চুপচাপ । কেন জানে না , কিন্তু বেশ পছন্দ হলো তার সেই মেয়েটিকে । তখন সেই খুদে মনে ‘ক্রাশ’ এর কন্সেপ্টটায় আসেনি । সাজগোজ তেমন বৈশিষ্ট্যপূর্ণ না হলেও , গোছানো । যতদূর মনে পড়ে , নীল টিশার্ট পড়েছিল সেদিনে। ওহ সরি ! টিশার্ট নয় টপ । ওই আর কি , মনে ধরলো বেশ ।
এমন আলস্যে শেষ হলো টিউশন । এরপর আবার শান্তনুর স্কুলের তাড়া । তবে ,স্টুডেন্ট জীবন নতুন দিক এনেছিল সেদিন ।
এভাবে প্রায় দেখা হয় পড়তে গিয়ে । সপ্তাহে দুদিন । তখন দিন রাতের হিসেব খুব সহজ ছিল । সেই দুদিন দেখা হলেই সে খুশি । তবে তার সাথে কথা বলার সাহস পেত না শান্তনু । অজানা কোনো কারণে ।
অন্যান্য সব ছেলেমেয়েদের মধ্যে ‘সে’ই একজন যার সাথে এখনো ঠিকমতো আলাপ হয় নি । বয়েজ স্কুলে পড়ার সাইড এফেক্ট হয়তো ।
সেদিন রাতে প্রথম কবিতা লিখেছিল-
“ইনসমনিয়া নিছকই দোষী,
অব্যক্ত দিন অকারণেই আক্রোশী ।”
শান্তনু প্রথম ভালোলাগা খুঁজে পেয়েছিল । লাভ ক্ষতির হিসেবে তখন ভেবে দেখা হয় না , দিন একটু রঙ মাখলে ক্ষতি কি ।
( চলবে )
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
A storm is brewing this Puja. The poster of Raghu Dakat has been revealed, and…
The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…
In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…
The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…
This website uses cookies.