ওড়িশাকে যদি জলপ্রপাতের স্বর্গরাজ্য বলা হয় তাহলেও খুব ভুল বলা হবে না..পাহাড় জঙ্গল আর সুন্দরীঝর্ণার সহযোগে ওড়িশার নৈসর্গিক সৌন্দর্য সহজেই মনিকোঠায় স্থান করে নেয়। আগের একটি ব্লগে বলেছিলাম পঞ্চলিঙ্গেস্বর মন্দিরের কথা। আজ বলবো ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল জঙ্গলের মধ্যে অবস্থিত দেবকুন্ড অম্বিকা সতীপীঠ এর কথা ![]()
আপন গতিতে উচ্ছল উজ্জ্বল পাষানের স্নেহধারা গিরিবক্ষে প্রশান্তির সৃষ্টি করেছে। দু ধারে বিচিত্র গাছের সারি , শুস্ক পাহাড়ের বুকে “তনু ভরি যৌবন” চঞ্চল ঝর্ণা দুরন্ত কিশোরীর মতো ছুটে চলেছে। ঝর্ণার শীতলজল পাহাড়ের রুক্ষ শুকনো দেহকে সিক্ত করে চলেছে।পর্য্যতক ছারাও বহু লোক শুধু মাত্র বনভোজন করতেও এখানে আসে। তবে মা অম্বিকা মন্দিরে পুজো দেওয়ার জন্যই বিশেষ বিশেষ তিথিতে অনেক পুণ্যার্থীরা এখানে আসেন মানত করেন ও মনস্কামনা পূরণ করতে পুজো দেন । কুলডিহা থেকে ৬৯ কিলোমিটার ও বালাসোর থেকে ৮৭ কিমি দূরে সিমলিপাল ফরেস্টের ডিভিশন দেবকুন্ড।বালাসোর থেকে নিয়মিত বাস চলাচল করে এখানে। তবে ভ্রমনার্থী হিসেবে প্রাইভেট গাড়ি ভাড়া করে যাওয়াই শ্রেয়।দু তিন দিনের ছুটিতে ভ্রমণপিপাসুদের অপরূপ প্রাকৃতিক পরিবেশের সাথে একাত্ম সুযোগ করে দেবে ওড়িশার এই নির্জন ভ্রমনস্থল।পাহাড় মন্দিরের সাথে সমুদ্রের স্বাদ পেতে গেলে ভ্রমণের ঝুলিতে যোগ করতে পারেন পঞ্চলিঙ্গেস্বর ও চাঁদি পুরের ভ্যানিসিং সি বিচ।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.