সুবর্ণলতা ( প্রথম পর্ব )

—‘কোই গো ? কোই গেলে ? আরে ঐ লতা এতক্ষণ ভোর হইছে ডাকিসনে কেন ? আরে এখনো সাড়া দেয়না । কি টা করছিস বলতো ?’
—‘আসছি , আসছি । কি হয়েছে বলো ? অতো চিৎকার করছিলে কেন ? ঘাটে ছিলুম , থালা-বাসন গুলো মাজতে হবে তো । ’
—‘তখন থেকে ডাকছিলুম , সাড়া দিসনি কেন ? চল চল দেরি করিসনি , কোদালটা নিয়ে আয় । মাঠ কোপাতে হবে । কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে , এখন গিয়ে প্যাচকা তলা ফেলতে হবে । না হলে ধান সময় মতো বারাবেনি । আরে , হাঁ করে আমার মুখ দেখছিস কি ? বাবু উঠেছে ? পড়তে যাবেনি ? ’
—‘ হমম্ , বাবু উঠেছে । উঠে পড়তে চলে গেছে । ’
—‘বাহ্ , কে বলে চাষার ছেলে মানেই , পড়াশুনা করা যাবেনি । আমিও দেখিয়ে দেব , আমার বাবুকে অনেক বড়ো করব । অনেক অনেক—’
—‘আহা চটছো কেন ? লোকে তো অনেক কিছুই বলবে ? তুমি মাথা গরম করছো কেন ? চলো চলো অনেক দেরি হয়ে গেছে । ’
—‘হমম্ , চল চল। ’

আমার নাম লতা । আমার একটা ভালো নামও আছে,সুবর্ণলতা । আমার স্বামীর নাম ? স্বামীর নাম মুখে নেওয়া যাবেনি , তাই বলতে পারবুনি । আমার এক ছেলে , নাম সনাতন , ৭ বছর বয়স । আমাদের পরিবারে সবাই মানে বাপ , কাকা সবাই চাষী । রোজ সকালে বাবুর বাবার সাথে চাষে হাত লাগাই । কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে । আকাশে ফড়িং গুলো পাগলের মতো ওড়াওড়ি করছে । গ্রামের রাস্তা , বর্ষায় কাদা হয়ে গেছে —

—‘কই রে লতা ? তাড়াতাড়ি পা চালা । পান্তা -ভাতের সাথে লঙ্কা এনেছিস তো ? সকালে বাবু কি খেয়ে পড়তে গেছে ?
—‘ অই তো কাল রাত্তিরের বাসি দুটো রুটি । ’
—‘হবেনা হবেনা । আরো পয়সা লাগবে । বাবুকে অনেক বড়ো করতে হবে । ’

সত্যিই , ঐ টুকুন পয়সায় আর ঘরবাড়ী কোতথেকে চলবে তারউপর বাবুর টিউশনির খরচ কোতথেকে আসবে । এবৎসর আবার লঙ্কা চাষ করেছিলুম , ঠিকমতো দাম ওঠেনি বলে লাভও হয়নি । কিন্তু বাবুকে যে পড়াতেই—

—‘সাবধানে দেখে আয় লতা । প্রথম বর্ষায় মনষা ঠাকুরের বাহনগুলা বারাবে । একবার পা ফেলে দিলে , আর দেখতে হবেনি—’

আমাদের গ্রামে প্রত্যেক বছর বর্ষাকালে ১০ থেকে ১২ জন সাপের কামড়ে মারা যায় । তার উপর আমাদের গ্রামে আলো আসেনি এখনো । হারকিনের আলোয় কয়টুকুন দেখা যায় । তও সবসময় রেশন তেল আসেনা ।
চারিদিকটা কেমন সবুজ সবুজ হয়ে আছে । পাখিগুলো আজ একটু বেশিই ডাকাডাকি করছে । আলপথ ধরে লতাপাতার জঙ্গল গুলো যেন সবুজ চাদর বিছিয়ে রেখেছে । সামনে বাবুর বাবা দেখে শুনে আগে আগে কাস্তে আর কোদাল নিয়ে যাচ্ছে । মানুষটা শুধু কাজ নিয়েই থাকে । কাজ পাগল মানুষ একটা । আমাকে তো আগের মতো ভালোবেসে দেখেই না । বোকা -হাঁদা কাজপাগল মানুষটা দ্যাখেওনি যে আমি ওর কিনে নিয়ে আসা কালো টিপটা পড়েছি । খালি দিনে কাজ আর রাতে ঘুম । এই যা নাকে নোলকটা পড়তে ভুলে গেছি—

—‘লতা , তুই এখন বোস । আমি কিছুটা মাটি কুপিয়ে দিই তারপর তকে ডাকবো । যা এখন আলে গিয়ে বোস । ‘

আমি আর কি করব , জমিনের আলের উপর গিয়ে পান্তা ভাতের জায়গা নিয়ে বসে পড়লুম । আকাশটা এখনো ভারি ভারি লাগছে মনে হয় আজকে আবার বোধহয় মুষলধারে বৃষ্টি হবে । আরে ওকি ! আলের উপর দিয়ে লাফাতে লাফাতে ওপারের মাঠে যাচ্ছে । প্রথম বর্ষায় কই মাছগুলো গর্ত থেকে বার হয়েছে বোধহয় যাই গিয়া ব্যাটাকে ধরি । সবে হাত দিয়ে ধরতে যাব , তখনি হঠাৎ মাঠ থেকে বাবুর বাবা চিৎকার করছে আর পা টাকে হাতে ধরে , মাটিতে শুয়ে কাতরাচ্ছে ।

—‘লতা , লতা —’

এইটুকুন কথা কানে ঢুকেছিল । দেখলুম পাশ দিয়া একটা লম্বা কালো কেউটে সাপ—

—‘—মা মা , ও মা ও মা কি হয়েছে তোমার ? ঘুমের মধ্যে বাবাকে ডাকছো কেন ?’

স্বপ্নটা আবার ভেঙে গেল । আজ অনেক বৎসর হল এখনো বারবার স্বপ্নটা ফিরে আসে । একবার দেওয়ালে টাঙানো মালা পড়ানো বাবুর বাবার ছবিটাকে দেখে হাসলুম । না সকাল হয়েছে ,কাল থেকে বর্ষা শুরু হয়েছে , মাটি কোপানো শুরু করতে হবে—

(ক্রমশ)

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

1 month ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

5 months ago

The Legend Rides Again – Official Poster of Raghu Dakat Unveiled

A storm is brewing this Puja. The poster of Raghu Dakat has been revealed, and…

6 months ago

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

1 year ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

1 year ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

1 year ago