( ১ )
অনেক রাইত হয়েছে । বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে । বাবু ঘুমিয়ে পইড়েছে । চাইরদিক কেমন ফাঁকা ফাঁকা , বড্ড এইকলা লাগছে । দেওয়ালে টাঙানো বাবুর বাবার ছবি টা যেন আমার দিইকে চেয়ে হাসছে । মাঝে মাঝে ঠান্ডা এক মুঠো বাতাস আর বৃষ্টির টুপটাপ আওয়াজ ঘুমাতে দিচ্ছে না , বারবার যেন কাছু পুরানো কথা মনে করাইবার জন্যি চেষ্টা করছে । মুুকুন্দবাবুকে ছত্যি ছত্যি মনের মধ্যে ভালো জাইগা করে লিয়েছেন । অসময়ে উনি না থাইকলে আজ কিছুই হতোনি । কুখনো উনাকে খুব ভালোবাইসতে ইচ্ছে হয় আবার কুখনো মনে হয় না , এইটা ঠিক হচ্ছেনি । না,মনটা একেবারেই গুমোট হয়ে আছে , আসলে বাবু ব্যাপারটাকে ঠিক মানতেছেনি । আর আমি চাইনে আমার জন্যি বাবুর পড়াছুনা খারাপ হোক । আচ্ছা আমি কি সারাজীবন নিজের জন্যি কিছু ভাববুনি ? ইয়ে, ইশশশশশ্ ছি ছি , কি সব ভাবছি
একজন বিধবার এসব কথা ভাবাও পাপ । তবুও একবার লক্ষীদি এর সাথে কথা কইতে হবে । একমাত্র দিদিই পারে আমায় সমাধান দিতে । এখন রাত আড়াইটা , অনেক রাত হইছে , ঘুমাইতে হবে । শুধু বৃষ্টিটা এখনো—
( ২ )
মা কি ঘুমিয়ে পড়েছে ? এখন রাত আড়াইটা বাজে , গোটা পাড়া চুপচাপ শুধু বৃষ্টিটা এখনো শব্দ করতিছে । মা বোধহয় সত্যিই ঘুমিয়ে পড়েছে । আজ কেন জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল ? এই বৃষ্টিটা না । উমম্ না বৃষ্টি নয় , অন্য কারণ । আচ্ছা কেউ যদি কারোর মা এর সম্বন্ধে খারাপ কথা বলে , কার ভালো লাগে শুনতে ? সত্যি মানুষগুলার খেয়ে দেয়ে কাজ পায়নে , কি করে লোকের খারাপ করা যায় সারাদিন সেই চিন্তা । মা কে যে খুব ভালোবাসি , এগুলা শুনলে তাই মাথায় জ্বলন হয় যে । আর মা এর ও কি দরকার ঐ মুকুন্দবাবুর বাড়ি কি কাজ করার ? মিছিমিছি লোকের দুর্নাম শোনার চেয়ে দুটো কম এলে কিছু ক্ষেতি হবেনি । আর ঐ মুকুন্দবাবুটার ও বা আমার মায়ের সাথে কিসের এত পিরিত ? লোকে এত কথা বলে ওগুলা শুনতে বোধহয় ভালো লাগে । বয়স হতে যায় বিয়ে করলেই তো পারে । আর একবার দেখি এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো । বৃষ্টিটা বোধহয় একটু ধরেছে , সকালে আবার টিউশন আছে । তেষ্টা পাইছে বড্ড —
( ৩ )
মাটি কুপিয়ে খুব তেষ্টা পেয়েছিল , একটু জল খেয়ে লক্ষী দির বাড়ির দিকে হাঁটা দিলাম । আজ লক্ষীদি মাঠে আসেনে , বোধহয় জাল বুনতেছে । কিন্তু আমায় দেখা করতেই হবে —
—‘আরে , লতা যে , কি রে ? মাঠ থেকে এলি বুঝি ?’
—‘হ্যাঁ দিদি , তুমি আজ এলেনে কেনি ? ’
—‘আর বলিনে লতা , কদিন ধরে কোমরের বাতের ব্যাথাটা চাগাড় দিয়ে উঠছে । এই বয়সে আর পারিনে রে । তবুও সংসার চালানোর জন্য —’
—‘বাবুসোনার কি খবর ?’
—‘সকালে উঠে টিউশনে গেছে সে । ’
—‘ঠিকমতো খেয়াল রাখিস ওর , লতা । অমন সোনার টুকরো ছেলে হয়নে আর । ’
—‘ হ্যাঁ, হ্যাঁ দিদি খেয়াল রাখছি তো । ’
—‘না লতা । আমি পারলুমনে , আমার ছেলে দুটো তাই বাইরে দিনমুজুরের কাজ করে । কিন্তু তোর ছেলে পারবে । ওকে হাতছাড়া করিসনে । বাপ মরা ছেলে । মনে অনেক দুঃখ । সামলে রাখিস । ’
—‘ হ্যাঁ দিদি আমারও তো একমাত্তর আশা । বাবুর বাবা যখন মারা যায় , কতই বা বয়স ওর তখন । সেই তবে থেকে এখনো পর্যন্ত ওকে আগলে আসছি । নিজে মাঝেমাঝে রীটি খাইনে পাছে ওর সকালবেলা শুধু জল না খেয়ে পড়তে যেতে হয় । ও অনেকবার বলেচে ওকেও মাঠে নিয়ে যেতে , একসাথে মাঠ কুপাইবে । কিন্তু আমি বকান দিয়েছি , ওকে পড়তে বলেছি । তারপর—’
—‘ আমি জানি লতা । তুই কি আর কি করেছিস নিজের সংসারের জন্য । আমি জানি তুই অনেক কিছু করেছিস ওর জন্য । সেটা আর কেউ জানুক না জানুক আমি জানি । কিন্তু তুই তো জানিস , এটা পাড়া গাঁ । এখানে লোকে কুৎসা করতে ভালোবাসে । এখানে লোকে বুঝবেনি , মানুষের মূল্য কি । এখানে লোকে বিধবা মানে বোঝে অলুক্ষুণে । বেশি কিছু বলতে গেলে লোকে একঘরে কইরে দেবে । ’
—‘দিদি তুমি কি বলতে চাইছো কি ? আমি কি করলাম ?’
—‘দ্যাখ লতা , পাড়ার লোকে মুকুন্দবাবু আর তোকে নিয়ে —’
—‘উফফ্ , হ্যাঁ দিদি । আমি ভালোবাসি মুকুন্দবাবুকে । শুলেছো ? না আর একবার শুনবে ? আমি ভালোবাসি । ’
চোখ ফেটে জল বেড়িয়ে এলো আমার । উঠোনেই বসে পড়লাম । আপ কি ই বা করবো ?
—‘লতা , এ কি বললি তুই—’
(ক্রমশ)
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.