Special Story

রক্তকরবী

রক্তকরবী ফুল দেখেছেন কখনও? অনেকেই হয়তো দেখে থাকবেন। কিন্তু আজকের এই রক্তকরবী সেই মনমোহিত ফুলটি নেই,সে নৃশংস হতে হতে প্রতিটি পাতাকে রক্ত কালিমালিপ্ত করে গেছে।

পর্ব -১
ছুটতে ছুটতে রোহিত ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সারা শরীর জুড়ে অসংখ্য ঘামের ফোঁটা। না গরিয়ে পড়ছে আর না শুকিয়ে যাচ্ছে। ঠিক যেন আটকে গেছে স্টপ ওয়াচের মতো। আতঙ্কে চোখগুলো এখনও যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হার্টবিট যেন থমকে গেছে। আর মন বলছে এরপর আমি নয় তো?

প্রতিদিনের মতো রোহিত আজও গেছিল পাড়ার ওই একপসলা ছোটো মাঠটাতে।কিন্তু আজ সবাই আসলেও সাম্য আসেনি। এমনিতেই পাড়ায় একেরপর এক যা ঘটনা ঘটছে, কারোরই মন ঠিক নেই পাড়ায়। প্রথমে স্বপন জ্যেঠুর ওইভাবে নিখোঁজ হওয়া, তারপর ওই কাদামাখা বডিটা । কী হচ্ছে তা কেউ জানে না। এর মধ্যে আবার সাম্যর খেলতে না আসা। সাম্য টিমের ক্যাপ্টেন, ব্যাট বল সব ওর কাছে। সাম্যর বাড়িতে ব্যাট আনতে গেলে ওর মা বলে সাম্য তো স্কুল থেকে ফেরেনি এখনও। রোহিত জানে স্কুলে আজ হাফ ছুটি ছিল, নেহাতই কাকিমা চিন্তা করবে বলে সে স্কুলে যায়নি বলে প্রসঙ্গ এড়িয়ে গেল।

খেলতে খেলতে রোহিতের মাথায় একটা কথাই ঘুরছে, সাম্য কোথায়? ওর যেন খেলায় আজ মন বসছে না। হঠাৎই তার দিকে একটা ক্যাচ উঠে এল। ক্যাচটা তার হাতে লেগে দূরের ঝোপটায় গিয়ে পড়ল। কাছে যেতেই ও লক্ষ্য করল বলটা কিছুতে একটা আটকেছে, কিন্তু সেটা কোনো ঝোপ নয়। সেটা লাল লাল কিছু একটা, এটা কি তবে রোহিতের স্বপ্নে দেখা সেই রক্তকরবী? কিন্তু না এ যে রক্তকরবী নয় ,এ যে অন্য কিছু। এটা একটা মানুষ। কিন্তু তার পশ্চাৎ দেশ থেকে অবিরাম রক্ত বেরোচ্ছে, সেখানেই আটকেছে বলটা। এটাকে কী বলা চলে খুন নাকি ধর্ষণ?

বাকিরা এটা দেখা মাত্রই দৌড় দেয় বড়ো দের ডাকতে। কিছুক্ষণ পর পুলিশ আসে। বডিটি উদ্ধার করে, স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে এটি একটি নাবালক। তার পিছনে একটানা পেনিসের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল এই রক্ত গহ্বর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ছেলেটিও আর বেঁচে নেই। কিন্তু একী? এ যে… এ যে সাম্য। কে করল এরকম অবস্থা ওর? রোহিত আর সেখানে নিজেকে স্থির রাখতে পারল না, ছুটে ঘরে চলে এল।
ক্রমশ…

অর্ঘ্যদীপ চক্রবর্তী

Facebook Comments Box
Arghadeep Chakraborty

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

1 month ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

1 month ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

1 month ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

1 month ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

5 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

8 months ago