মিষ্টি মুখে জন্মাষ্টমী উৎসব পালন

ভাদ্রমাস তো শুরু হয়ে গেল, বন্ধুরা বাজারে কি নতুন ফলের সন্ধান করতে হচ্ছে? বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ সেটা তো ভূলে থাকা যায় না, এই মাস শুরু হতেই আমাদের এক নতুন স্বাদের আশায় থাকতে হয়। কথা দিচ্ছি, আজকের আলোচ্য বিষয়ের শেষে, আমার খাদ্যরসিক বন্ধুদের মুখে স্বাদ ও মনে ইচ্ছে জেগে উঠবে।

আগামী সোমবার ভগবান শ্রীকৃষ্ণকে গোপাল রূপে আরাধনা করা হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার কারণে সেই দিনটা জন্মাষ্টমী উৎসব হিসেবে পালিত হয়। কৃষ্ণ ঠাকুরের ভোগ তৈরীর তালিকা থাকে এই মাসের নতুন সুস্বাদু ফল তাল, যা সকলের কাছে জনপ্রিয়।

জানা গেছে, বাসুদেব তাঁর পুত্র কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর, গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবের প্রথম তালের বড়া খাওয়া হয়েছিল। শাস্ত্র থেকে জানা যায়,জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসেবে তালের বড়া দিতে হবে, শুধুমাত্র বড়া নয়, তালের তৈরী নানা ধরনের সুস্বাদু রান্নার পদ দিয়ে সাজিয়ে দিতে হয়। তাল গাছের বেশ বড় আকারের কালো বর্ণের পাকা তাল দিয়ে তৈরি হয়- তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচি, তালসত্ত্ব, তালের জুস, তালের কেক ও তালের সেঁকা পিঠা ইত্যাদি।

নিন্মলিখিত জনপ্রিয় কিছু রান্নার পদ নিয়ে আলোচনা করা হল-

তালের বড়া:- পরিমাণমতো চালের গুঁড়ো বা আটা, তাল, নারকেল কোরা,চিনি ও হালকা গরম জলে দিয়ে মাখিয়ে, গোল গোল আকারে বড়া বানিয়ে ডুবো তেলে মুচমুচে করে ভেজে ফেলুন তালের বড়া।

তালসত্ত্ব:- তালের রস ও চিনি মিশ্রণে তৈরি হয় তালসত্ত্ব। তারপর সেটি রোদ শুকিয়ে সারা বছর খাওয়া যায়।

শুধু স্বাদে নয়, সুস্বাস্থ্যের জন্য উপযোগী-

-তালে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ক্যানসার প্রতিরোধে সক্ষম।

– ভিটামিন-বি অভাবজনিত রোগ নিরাময়ের জন্য ভূমিকা পালন করে।

– এছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধিতে, দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক।

আর দেরী কিসের, সকাল সকাল বাজার থেকে ভালোমানের তাল কিনে নিয়ে এসে রকমারি রেসিপির স্বাদ মেটাও আর সুস্বাস্থ্যের অধিকারী হও।

Facebook Comments Box
Souvik Sarkar

A mechanic, foodie and creative blogger, striving to enjoy the pleasures of the mind through his own creations.

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 weeks ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 weeks ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 weeks ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 weeks ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago