ছেলেকে বলা কথাগুলো…

ভেঙে পড়েছে রিজু। খেতে বসে বাবার সামনেই কাঁদছে। দু’সপ্তাহ থেকে ভর্তির জন্য কলেজে কলেজে ঘুরলেও কোন সুরাহা হয় নি। কলেজের দাদারা অনেক টাকা ঘুষ চাইছে। ছেলের পাশে গিয়ে বসে মানিকবাবু বললেন–
তুমি তো জানো আমার অবস্থা। সামান্য জুতোর দোকানের কর্মচারী আমি। তোমাকে ৩০ হাজার টাকা দিয়ে সাংবাদিকতা পড়ানোর সামর্থ্য আমার নেই। তবে আমি চাইলে ধার নিতে পারি মালিকের থেকে। ওনার পায়ে ধরে বলতে পারি, ছেলেকে ভর্তি করবো…ধার দিতেই হবে আপনাকে।
কিন্তু তোমাকে ঘুষ দিয়ে পড়াবো? ঘুষ দেওয়ার মত শিক্ষা তো কোনদিন তোমাকে দিই নি।

তুমি খুব ভালো খবর পড়তে পারো। টিভি দেখে নকল করো খবর পড়ার। আমি বারবার বলি, খুব ভালো হচ্ছে বাবাই। ভবিষ্যতেও তুমি খবর পড়বে। শুধু আমি শুনবো। এই একজন শ্রোতার কাছে তুমিই শ্রেষ্ট সাংবাদিক। ৭৫% পেয়ে পাশ করেছো, তোমার দিকে আঙুল তুলবো না কোনদিন। আঙুল যদি তুলতেই হয়, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুলবো। এখানে খুব বেশি মেধা না থাকলে খুব বেশি অর্থ থাকতে হয়। আর যাদের দুটোই থাকে না তাদেরকে স্বপ্ন বদলাতে হয়। তুমিও এবার থেকে ছোট স্বপ্ন দেখো…

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

6 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

9 months ago