
আমি তিতির (প্রথম পর্ব)
“আচ্ছা ধরুন, একটা শীতের মরশুম আর কিছু মানুষ, পশুপাখি, গাছপালা, শহর, ফুটপাত ইত্যাদি । এই সবগুলোই তো একে অপরের পরিপূরক । মানে, ব্যাপারটা হলো, ধরুন রাস্তায় ঝরা পাতার উপর শিশির না পড়ে, তাহলে কি মাথায় কাব্যি আসে ? তো এই শীতের সকালে—”
হঠাৎ আমার মোবাইল টা বেজে উঠলো । মাথা থেকে সব ছন্দ কেটে গেলো । ধীরে ধীরে ডায়েরিটাকে বন্ধ করলাম । তখনও ফোনটা বেজে চলেছে । ফোনটা হাতে নিয়ে দেখলাম মায়ের ফোন।
—‘হ্যালো’।
—‘হ্যালো, তুমি কোথায়?এখনো পার্কে? তাড়াতাড়ি ঘরে ফিরে এসো,তোমায় আজ যেতে হবে সেটা খেয়াল….’
(আমার নাম বোধহয়, তিতির , আমার ১৯ বছর বয়স । সবাই বলে— আমি ছোট থেকে Social anxiety disorder -এর শিকার , আমি সবার সাথে মিশতে ভয় পাই আর আমি হঠাৎ হঠাৎ আমার subconscious mind -এ হারিয়ে যাই । এর জন্য আমায় প্রত্যেক সপ্তাহে ডাঃ রায় -এর কাছে যেতে হয় । মা ভাবে আমি ঠিক হয়ে যাব । কিন্তু আমি ঠিক হতে চাই না….)
—‘…তিতির তুমি আবার অন্যমনস্ক হয়ে পড়েছো ? আমি কি বললাম তুমি…’
(মা আবার আমার চিন্তায় দাঁড়ি টানলো)
—‘…হমমম্,শুনেছি—যাচ্ছি’ ।
ঘড়িতে ১১ টা—আমাকে মা প্রায় মেরে ধরে ডাঃ রায়কাকুর কাছে চেম্বারে নিয়ে গেল । আ্যপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া ছিল ।
as usual চেম্বারে ঢুকলাম, কালো চেয়ারে বসতে বললেন । তারপর শুরু হলো সেই ঐতিহাসিক পেপটক ।
—‘এখন কেমন আছো তিতির মা ?’
(অদ্ভুত রকমের বোকা প্রশ্ন )
—‘ Never better ,কাকু । ’
মা কিছু না বুঝে চেঁচিয়ে উঠলো,
—‘না,ডাক্তারবাবু ও এখনো প্রচুর অন্যমনস্ক হয়ে পড়ে,ভীড় দেখলে ভয়ে কেঁদে ফেলে। ’
—‘উফফ্ মা প্লিজ’।
—‘Ok,ok calm down,দ্যাখো তিতিরমা তোমার বাবা, মা, আমি আমরা সবাই চাই তুমি ভালো হয়ে ওঠো । সবার সাথে মিলেমিশে থাকো, আনন্দ করো …
(বাবা !! বাবা চায় আমি ভালো থাকি ? যে বাবা জন্মের সময় চেয়েছিল তার ছেলে হোক কিন্তু দুর্ভাগ্যবশত আমি চলে আসি । ঠিকমতো কথাই বলে না আমার সাথে । সেই বাবা চায় আমি ভালো থাকি ?)
-…তিতিরমা বুঝলে কি বললাম ?’
—‘উমমম্,হ্যাঁ বুঝেছি, মা আমার খিদে পেয়েছে বাড়ি চলো’।
চেম্বার থেকে বেরিয়ে আমি আর মা একটা ট্যাক্সি ধরলাম । বেশ কিছুক্ষণ চুপচাপ থাকাটা বোধহয় মা মেনে নিতে পারলো না । ট্রাফিকে গাড়ি দাঁড়াতেই—
—‘দ্যাখ তিতির, আমি জানি ডাক্তারবাবুর কথা তুই কিছুই শুনিসনি,বারবার ঘামছিলি দেখে ডাক্তারবাবু তোকে নিয়ে চলে যেতে বললো’
—আমার নিরুত্তাপ থাকাটা মা সহ্য করতে পারলো না । আবার বকা চালু হলো ।
— ….তিতির এদিকে তাকা, কেন এমন করিস? একটু কথা শোন না । ’
—‘বলো শুনছি । ’
—‘না তুই শুনছিস না…
(মা কেন এতো বকে ?কই ঐ ট্রাফিকে ফুল বিক্রী করা ছেলেটাকে তো কেউ বকে না । ওকে তো কেউ বলে না ‘অ্যাই তুই পড়াশুনো না করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস কেন?’ বা ঐ রাস্তার পাশে আপন মনে বিড়বিড় করতে থাকা পাগলটা,ওকে কেন কেউ ডাক্তার দেখায়না? বা বুড়ি ভিখিরিটা । সবচেয়ে অদ্ভুত বিষয় এরা প্রত্যেকে ঐ ট্রাফিকের লাল আলোটার উপর নির্ভরশীল,ঐ লাল আলো জ্বললেই ছেলেটা ফুল নিয়ে রাস্তার উপর আসে,পাগল অবাক হয়ে গাড়ির ভিড় দেখে,বুড়ি ভিখিরিটা ও দুটো পয়সার জন্য—’
—..তিতির!! এবার তুই বড্ড বাড়াবাড়ি করছিস,তুই আবার—’
মা আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ট্যাক্সির বন্ধ জানলায় একটা ধূলো ভর্তি কঙ্কালসার….
(ক্রমশ )
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.