শান্তনুর ডায়েরি (পর্ব ২)

শান্তনুর সবসময় পুরোনো স্মৃতিকে মনে করতে ইচ্ছে করে না । ইচ্ছে করে না , সেই চিন্তায় ডুবে যেতে । আবার অনেকদিন এমনও আসে যখন এগুলো মনে করে , অন্য একপ্রকার শান্তি পাওয়া যায় ।

প্রায় চোখে চোখ পড়ে আজকাল । তবে শুভ্রার ঠোঁটের কোণে একটা হাসি লেগে থাকলেও, শান্তনু চোখ সরিয়ে নেয় সাথে সাথেই ।এর মধ্যেই সে তার কাছের বন্ধুকে জানিয়েছে ব্যাপারটা । অনেক পরামর্শ পেয়েছে । তবে উদ্যম থাকা সত্ত্বেও কিসের একটা ভয় তার সাহসকে দুমড়ে মুচড়ে দিচ্ছে । একদিন খাতা চেয়েছিল শুভ্রার কাছে । ওটাই শান্তনুর এখন একমাত্র সম্বল ।পরের সপ্তাহে খাতাটা ফেরত দিতে হবে । নোটসগুলো তোলার সময় , শান্তনু খাতার গন্ধ নেয় মাঝে মাঝে । শুভ্রার হাতের সৌরভ লেগে আছে যে সেই এক দিস্তায় ।

শান্তনুর কাছে শুভ্রা এতটা কাছের মানুষ হয়ে উঠবে ভাবে নি সে । বয়ঃসন্ধিকালে এমনটা হয়ে থাকে হয়তো ।
দিনের পর দিন কেটে যাচ্ছে । কোনো একটা উপায় হয়ে উঠছে না । কীসেরই বা উপায় খুঁজছে সেটাও ধোঁয়াশা তার কাছে।
অভীক শান্তনুর ভালো বন্ধু । শুভ্রার কথা তাকেই জানিয়েছিল। তবে অভিককে তখনও এতো সমস্যার কথা জানায় নি । তবে আর সহ্য হচ্ছে না যেন!

-ভাই, খুব চাপে পড়েছি ।
-কি  কেস ,??
-আরে ওই মেয়েটা ।
-কে বলতো ?
-আরে শুভ্রা বলে একজনের কথা বলেছিলাম না ।
-ও হ্যাঁ, বৌদি !
-ধুর ।
-আচ্ছা আচ্ছা বল ।
-কেমন একটা অস্বস্তি হচ্ছে বুঝলি !
-গুরু , তুমি প্রেমে পড়েছ ।
অভীক বেশ মজা পেয়েছে কথাটা শুনে । বোঝায় যাচ্ছে ।
-তাতে কি ? এত অস্বস্তি হবে তাবলে!
-ওকে জানা তোর ব্যাপার । যে তুই পছন্দ করিস ।নইলে শান্তি নেই ।
-সাহস নেই ভাই ।
-ও মেয়ে ঠিক আছে, শাকচুন্নি নয়!
-এই শালা ! বাজে কথা বলবি না ।
-ও বাওয়া ! দাঁড়া দেখছি কি করা যায় ।

কথাগুলো বলে কিছুটা হালকা হলো শান্তনু । বাড়ির কাছেই নদী আছে একটা । দুই বন্ধু মিলে গেল একটু হওয়া খেতে । ওখানে এক কাকিমা দারুন চপ ভাজে । কাকিমা বলেছি ‘পিসিমা’ নয় । তো তার দোকানে চপ খেতে খেতে , অনেককিছুই ভাবছিল ।

“ওই স্রোতে একবার গা ভাসালে , যদি মোহনা খুঁজে পাই ।”

(    চলবে     )

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

1 month ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

1 month ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

1 month ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

1 month ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

5 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

8 months ago