শুরুতেই শেষ

কিছু স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়, বা শুরু তেই শেষ হয়ে যায় তবে আজগেরটা বাস্তব।
সদ্য বিয়ে হয়েছে কুনালের। পূজা আজ নিজের হাতে খাবার বানিয়ে দিয়েছে। আলু-পোস্ত, ডাল আর ভাত। আজ পূজার ইচ্ছে ছিলনা কুণালকে অফিসে যেতে দেবার। সদ্য বিবাহ ভালোবাসার ছোঁয়া পাওয়া স্বাধীন ভাবে, একে অপরের এই বিশেষ সময়টা খুবই কল্পনাপ্রবন ও স্বপ্নের মনে হয়। ওদের Arranged Marriage, কিন্তু অনুভূতি গুলো সেই প্রথম প্রেমের মতোই।
যাই হোক অনেক বুজিয়ে কুনাল বাড়ি থেকে বেরোল অফিস যাবার জন্যে, কিন্তু পূজার মন চাইছিল না আজ কুনাল অফিস যাক।
কিন্তু কুনালের দিকটাও বুজতে হবে, বিয়ের কারণে ১০ দিন অফিস ছুটি করেছে, তার পর আজ 2nd working day, তাছাড়াও আবার পরের সপ্তায় হানিমুন এর জন্যে 15 দিন এর ছুটির প্রয়োজন – সব মিলিয়ে আজ কুনালের আর পূজার মন রাখা হলনা। বউ কে বুঝিয়ে কোনো মতে অফিস এর জন্যে বেরোলো।
কিন্তু কুনালের কিছু করবার নেই, ওর নিজের ও খুব কষ্ট হচ্ছিল, ওউ চাইছিল পূজার সাথে দিনটা কাটাতে।
যাক, বাইক নিয়ে কুনাল অফিসের পথে রওনা দিল, তার মনের মধ্যে তখন কেবল পূজার সেই অভিমানী মুখটা ভাসছে।
বাইকে চালাতে চালাতে দেখল বেশি তেল নেই, সে ভাবলো সামনের পেট্রল পাম্প থেকে ভরে নেবে।
আবার তার পূজার সেই অভিমানী মুখটা খুব মনে পরতে লাগলো, সে ফোন টা বের করে ফোন করল, কিন্তু পূজা ফোন ওঠালো না।
সামনেই কুনাল পেট্রল পাম্প দেখতে পেলো, Right Side এ পাম্পের দিকে ইন্ডিকেটর মেরে বাইকটা ঘোরাতেই, পেছন থেকে একটা AC বাস কুনালের বাইকটাকে সজোরে ধাক্কা মারলো, অনেকটা দুড়ে ছিটকে পড়লো রাস্তার ওপর। আবার সেই বাসটা না থেমে কুনালের বুকের ওপর দিয়ে চলে গেল।
রাস্তার ধারের সব মানুষ ছুটে আসলো।
তখন কুনালের সারা শরীর রক্তে ভরে গেছে,
কিন্তু কুনালের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তার দেহ শান্ত, কিন্তু চোখে জল ।
জানিনা বা জানা হলোনা কুনাল কেন কাঁদছে, হয়তো সে এইটা ভেবে কষ্ট পাচ্ছে যে সে তো আর বাঁচবে না, কিন্তু তার মা, বাবা বা তার সেই প্রিয় পূজার কী হবে?
আমি জানিনা ওই সময় কুনাল কী ভেবেছিলো, তবে হয়তো আমি হলে এমনই কিছু ভাবতাম।

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

23 hours ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

23 hours ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

1 day ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

1 day ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

3 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago