গরম , ঘাম আর ভূপেন হাজারিকা

ভূপেন হাজারিকার বিখ্যাত “ গঙ্গা আমার মা… ’’ গানটির একটি প্যারডি রূপ দেওয়ার চেষ্টা করলাম ।

গঙ্গা আমার ঘাম , পদ্মা আমার ঘাম
ও ও ও… আমার দুই বগলে দুই জলের ধারা মেঘনা যমুনা

একই হাঁসফাঁস , নেই বাতাস
এই শহরের ভ্যাপসা বৈশাখ মাস
বাসে-ট্রেনে সবার বগলে একই ঘামের বন্যা
ও ও ও… আমার দুই বগলে দুই জলের ধারা মেঘনা যমুনা

পেটে- পিঠে কোন খানে জানি না
ও ঘাম রেখে গেলে ঘামাচি
ডিওর গন্ধে আটকে পসিনা
ও আমি রাস্তায় ঘাটে হাটি
দিনের শেষে ভেজা জাঙ্গিয়া
ও আমি বাথরুমে যে কাচি

একই রাস্তায় , একই বিছানায়
ঘামের চোটে টেকা বড় দায়
সবার গায়ে বিশ্রী গন্ধ হায়…
ও ও ও… আমার দুই বগলে দুই জলের ধারা মেঘনা যমুনা ।

মূল গানটির কথা নীচে দিলাম ।

( গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।। )

গানটির ইউটিউব লিঙ্কটি নীচে দেওয়া হল । কোন সহৃদয় ব্যাক্তি যদি গানটি গাওয়ার দুঃসাহস করেন , তবে আমাকে নিশ্চয়ই রেকর্ড করে পাঠাবেন । ধন্যবাদ। https://www.youtube.com/watch?v=4KKdWkjbGkE

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

1 week ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

1 week ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

1 week ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

1 week ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago