আজব দেশ

মাথার ওপর ঘুরছে পাখা

চারিপাশে শহর ফাঁকা

সহিষ্ণুতা বড্ড হেয়,

সবই দেখি কাকতালীয় |

 

মুখ খুললেই তো বিপদ

অভিব্যক্তির দিন শেষ

গাছপালার জড়তা কিন্তু,

লাগছে আমার এখন বেশ |

 

একপাল ভেড়া গদিতে বসে

আস্ত গিলছে আমাদের রোজ,

পাঁঠা – মুরগি আর জমছিল না…

তাই তো এমন ভুঁড়িভোজ |

 

এর ওপরে বাজেটের ছোঁয়া,

নুন আনতে পান্তা খতম

হা-হুতাশের পাল্লা ভারী,

মুখোশের আড়ালে সেন্টিমেন্ট জখম |

 

সাধারণের দুঃখ , গ্লানি

সবমিলিয়ে বড্ড হয়রানি,

সত্যি সেলুকাস ! কি বিচিত্র এই দেশ,

কবে বদলাবে ! কি জানি |

 

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

1 month ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

5 months ago

The Legend Rides Again – Official Poster of Raghu Dakat Unveiled

A storm is brewing this Puja. The poster of Raghu Dakat has been revealed, and…

6 months ago

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

1 year ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

1 year ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

1 year ago