Life

স্বপ্ন

স্বপ্ন আমাদের সকলের জীবনেই ছায়ার মতো থাকে। স্বপ্ন দেখতে আমরা সকলেই অভ্যস্ত। সেটা পূরণ হোক কিংবা নাই হোক, স্বপ্ন দেখতে মন ভালোবাসে। ছেঁড়া কাঁথায় শুয়ে প্রাসাদের স্বপ্ন দেখে বা একা থাকা মন ভালোবাসার স্বপ্ন দেখে। একজন ছাত্র জীবনে সাফল্যের স্বপ্ন দেখে, একজন মা তার সন্তানের বড়ো হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে যেমন উঁচুতে উঠতে সাহায্য করে তেমনি স্বপ্ন কখনও কখনও খারাপ সময়ও বয়ে নিয়ে আসে। অতিরিক্ত লোভের স্বপ্ন মানুষকে ভুল পথে চালিত করে দেয়।

আবার স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দেয়। স্বপ্নের সাথে ভাগ্যের একটা পরোক্ষ সম্পর্ক আছে। অনেক সময় অনেক স্বপ্ন ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হেরে যায়। আর সেই স্বপ্ন পূরণ করা হয়ে ওঠে না। যেমন কোনোদিন উঠে দাঁড়াতে পারবেনা এমন মানুষও হেঁটে চলার স্বপ্ন দেখে, অন্ধ ব্যক্তি আলো দেখার স্বপ্ন দেখে। সবকিছু হারিয়ে ফেলা মানুষগুলো আবার একদিন সব ফিরে পাওয়ার স্বপ্ন দেখে।

স্বপ্ন মানুষের একাধারে শক্তির কাজ ও করে। স্বপ্ন দেখেই কেউ কেউ দুঃখ ভুলে হাসিমুখে জীবন কাটানোর পথ খুঁজে পায়। নিঃস্ব হয়েও স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখে। জেগে স্বপ্ন দেখা হোক বা ঘুমিয়ে, ভোরের স্বপ্ন সত্যি হয় কিনা জানা নেই.. তবু স্বপ্ন মানুষ দেখে যায়। কিন্তু যে স্বপ্ন আমাদের কাছে অধরাই থেকে যাবে সেই স্বপ্ন না দেখাই ভালো। এতে জীবনে হতাশার সৃষ্টি হয়। তবু..

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন.. স্বপ্ন দেখে মন।

Facebook Comments Box
Geetilekha Majumder

Hello, I'm Geetilekha, a Medical Technologist by profession. As well as writing is my passion. I'm able to follow my writing desire through laughalaughi. I feel blessed to be associated with laughalaughi.

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

3 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

3 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

3 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

3 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

7 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

10 months ago