“Ab phirse jab baarish hogi…”
আজকে যখন অাবার শহর ভিজবে অঝোর ধারায়,
ক্ষণিকের জন্য গাম্ভীর্য্যের খোলস ছেড়ে বেরিয়ে আসবে তোর চেনা সেই উচ্ছল কিশোরী মনটা—
আমি আবার কাগজ-পেন নিয়ে বসবো কাব্যি করতে!
মন চলে যাবে জানলা পেরিয়ে বাহির পানে,
ততক্ষণে ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ফোঁটারা এসে ভিজিয়ে দেবে আমার ভাবনাদের,
ভিজে মনটা সোঁদা মাটির গন্ধ নেবে।
মন হাঁটবে সময়ের উল্টোদিকে স্মৃতির সরণি বেয়ে,
আমাদের গল্পটা ফ্ল্যাশব্যাকে চোখের সামনে ভাসতে থাকবে।
আমি প্রেম ছেড়ে বাস্তব লিখতে বসেও, লিখতে ফেলব দু-একটা ভিজে প্রেমের কবিতা!
বাস্তব এসে অনুযোগ জানাবে ভীষণ,
শুনে আমি চোখের কোণে জমিয়ে বলব—
রোদ ঝলমলে দিনগুলো তো বর্তমানে বাঁচি,
এমন বৃষ্টিদিন না হয় অতীতকেই দিলাম…
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.