
ঊষা ! গোল চাকতিটার ওপর লেখাটা আবছা হয়েছে ঠিকই কিন্তু পড়া যাচ্ছে । “ কমপক্ষে দশ-বারো বছর তো হবেই ; এরা পাল্টায়না কেন ! ’’ বিড়বিড় করে বললো ইসমাইল । বাঙালির এই এক দোষ , গাঁটের কড়ি খরচা করে দশ বার সারাই করাবে অথচ নতুন কিনবে না । কালো তুলোর মতো ময়লার পুরু লেয়ার সরিয়ে কানোপিটা উপরে তুললো সে । ঐতো ব্লাকটেপের আস্তরণ খুলে একে অপরকে জড়িয়ে ধরে থাকা তারদুটোর ছাড়াছাড়ি হয়ে গেছে । খালিহাতেই তারদুটিকে একসাথে জড়িয়ে আবার ব্লাকটেপ লাগিয়ে দিলো ইসমাইল । এইনিয়ে চুয়ান্নবার কাউকে শান্তির ঘুম এনে দিল সে।
সুধীরবাবু তার দিকেই তাকিয়েছিল এতক্ষন। এখন একইসাথে আশ্চর্যিত এবং আনন্দিত হয়ে তিনি কোলবালিশটাকে কাছে টেনে নিয়ে শুলেন । হাসিটা এখনও মুখে লেগে রয়েছে । তার তিনবছর আগের কথা মনে পরে যাচ্ছে , ন্যাংটো তামার তার ধরার আগে চোখ বন্ধ করে নিতে সে , এই বুঝি শক লাগে । স্ক্রু ঘুরিয়ে খুলতে কালঘাম ছুটে যেত তার তখন । ঘামের কথা ভাবতেই আবার ভয়লাগে তার । কপালের ওপর বিন্দু বিন্দু ঘাম বা বগলের লোমে ভেজা ভেজা ভাব অথবা গোঁফের আড়ালে লুকিয়ে থাকা ঘাম , সবেতেই ভয় তার । ঘাম হলেই তার বুক ধড়ফড় করে , টেনশনে মাথা চুলকোয় , দাঁত দিয়ে নখ কাটার হার দ্বিগুণ বেড়ে যায় । আসলে ঘামোফোবিয়ায় আক্রান্ত সে । এই রোগ পৃথিবীতে শুধু তাকেই বেছে নিয়েছে , তাই নামকরণের দায়িত্বটা তারই নিতে হয়েছে । যাগ্গে , সে অনেকদিন আগের কথা , এগুলো আর ভাবেনা এখন ইসমাইল । ব্লেডের ওপর বসে সে দেখতে পেলো , সুধীরবাবুর ভুঁড়িতে ছন্দ মিলিয়ে একবার ওপরে উঠছে আরেকবার নামছে।
ইসমাইল ঘরে এসে সুইচবোর্ডের দিকে এগিয়ে গেলো । সুইচে হাত দিয়ে ভুল ভাঙলো তার । আসলে এই ভুলটা সে গত তিনবছর ধরে রোজ করে । অনেক বছরের অভ্যেস তো । সেই তিনবছর আগের দিনটা , ইসমাইল হোটেলে খেয়ে ফিরেছে । হাতমুখ ধুয়ে ফ্যানটা পাঁচে দিয়ে শুয়ে পড়েছিল , তারপর ! আধঘন্টাও হয়নি ঘটঘট আওয়াজ করে ফ্যানটা বন্ধ হয়ে গেলো । ইসমাইল উঠে প্রায় একঘন্টা সুইচ্ নিয়ে নাড়াঘাটা করেছে , অনেক চেষ্টাতেও সিলিংটা ছুঁতে পারেনি সে। অবশেষে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিলো সে । চারদিন পর পাশের ফ্ল্যাটের ঘোষবাবুরা দরজা ভেঙে লাশ উদ্ধার করে । ডাক্তার বলেছিলো , ‘ স্ট্রোক ‘ । কিন্তু ইসমাইল জানে , ‘ ঘামোফোবিয়া ‘ ।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.