পাপ পুণ্য

দৃশ্য এক:

পুজোআচ্চা, নিষ্ঠা ভরে ধার্মিক জীবনযাপন চ্যাটার্জী পরিবারের চিরকালের অভ্যাস। বহুবছর এবং বহু প্রজন্ম ধরে পুরোহিত পেশায় নিযুক্ত এই পরিবার। সমাজের মানুষজনও বেশ মান্যিগণ্যি করে চলে। এহেন পরিবারের সদা ধর্মপ্রাণা,পুজোপাটে ব্যস্ত চাটুজ্জে গিন্নী দেহ রাখলে জানা যায় তিনি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করে গিয়েছেন। চ্যাটার্জী বাড়ীতে এ এক বিষম অবাক করার মতই বিষয়। সবাই যেন আকাশ থেকে পরে!! আত্মীয়েরা আড়ালে টিপ্পনী কাটে, “বুড়ো বয়সের ভীমরতি”। বামুনের ঘরের বিধবার দেহ সৎকার না হয়ে কিনা কাটাছেঁড়া হবে, সে যেন এক বিষম লজ্জার ব্যাপার। প্রতিবেশীরাও আড়ালে আবডালে সুযোগ বুঝে ফিসফাস করে, ‘মহাপাতকী হবে’।
চাটুজ্জে গিন্নির একমাত্র পুত্র শ্যামলও ভারী বিরক্ত। এ নিশ্চয়ই ঐ পাশের বাড়ির ডাক্তার ছোঁড়ার উস্কানীতে মা যে কী বেআক্কেলে কান্ড ঘটিয়েছে… সে ভেবেছিল চন্দন কাঠের চিতা সাজিয়ে মা এর অন্তিম সংস্কার করে সবাইকে দেখিয়ে দেবে মাতৃভক্তি কাকে বলে। লোকে ধন্য ধন্য করবে। কিন্ত সে এখন নিরুপায়, অতঃপর তার প্রবল অনিচ্ছা সত্ত্বেও দেহ চলল হাসপাতালে…

দৃশ্য দুই (বছর কয়েক পর):

শ্যামলের ছোট ছেলেটা জন্ম থেকেই বড় রোগে ভোগে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যকৃত প্রতিস্থাপন আবশ্যিক। কিন্ত প্রতিস্থাপনের জন্য সঠিক অঙ্গ পাওয়া ক্রমশ দুরূহ হয়ে উঠছে। ছেলের শারীরিক অবনতি হচ্ছে ক্রমশ। শ্যামলের স্ত্রী মানত, তাবিজ, পুজোপাট বাকী রাখেনি কিছুই। চোখের জলও শুকোতে বসেছে। অবশেষে অনেক অপেক্ষা আর সাধ্যসাধনার পর জনৈকা ভদ্রমহিলার দান করা অঙ্গে ছেলে এ যাত্রায় প্রানে বাঁচল। হাঁপ ছেড়ে বাঁচল সকলে। সকলেই বলল বহুজন্মের পুণ্যফল, ঠাকুর মুখ তুলে চেয়েছেন।

কিন্ত শ্যামলের চোখে আজ জল… আনন্দের নাকি গ্লানীর তা অবশ্য আজ বোঝাই দায়…
ঐ উপরে কোথাও কোনও একজন অলক্ষ্যে বসে হাসলেন… সত্যিই পাপপুন্যের বিচারটা তাঁর কাছেও চিরকাল বড়ই গোলমেলে।

Facebook Comments Box
Shreosi Ghosh

A whole time doctor, ameture writer, part time food photographer and dancer... Basically I'm jack of all trades, master of none?

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

2 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

2 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

2 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

2 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

6 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

9 months ago