
ডিসেম্বরের শহর।শীত নামছে কলকাতার রাস্তায়। কয়েকদিন পরেই বড়দিন । গোটা এসপ্ল্যানেড জুড়ে সান্তা টুপি নিয়ে হকারদের দৌড়াদৌড়ি জোরকদমে । গ্র্যান্ডের ফুটপাথ পেরিয়ে দুটো রাস্তা টপকালেই পার্কস্ট্রীট । তার মন যেন খুব খারাপ আজ । উড়ালপুলের মাথায় আকাশ জুড়ে মেঘ জমিয়েছে । দামী দামী ক্যাফেগুলোও যেন কী ভীষণ মনমরা । হারিয়ে ফেলেছে কি কিছু ! ?
ঝিরঝিরে বৃষ্টি ঝরছে বেশ অনেকক্ষণ থেকেই । বুকের ভেতর কষ্টটা বেরোতে চাইছে , কিন্তু বারবার দমিয়ে নিতে হচ্ছে । চোখের কোণের জলটা ধুলো পড়ার মেটাফোর থেকে আজও বেরোতে পারল না । কার্ডিগানের হাতাটাই একমাত্র সে খবর জানে । দুই আঙুলে চারমিনারও আজকাল আর থাকতে চায় না । গাছগুলোর পাতায় বিষণ্ণতা লাগিয়ে দিয়ে যায় মেঘগুলো। শিরশিরে হাওয়ায় কেঁপে ওঠে অতীতটা বারবার। যে বন্ধুত্ব ওম দিতে পারত হারিয়েছি তাকেও ।
প্রতি ডিসেম্বরেই এমন করে হারানোর খেলা চলতে থাকে , এতদিন আমি হারাতাম , আজ কেউ আমায় হারাল । উৎসব আসছে শহরে , ওয়াইনে মজবে মৌতাত , তার মন খারাপ থাকবে ইউক্যালিপটাসটার মত । আর আমার মন , সে তো কবেই আমায় ছেড়ে পালিয়েছে , আমি জানি “ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই” , মনও ফিরবে না তাই । তবু তাকে কথা দিয়েছিলাম ভায়োলিন শেখাব , শেখাবো কি করে খাম্বাজ আর ওয়েস্টার্নকে মেলাতে আঙুলের টানে । আমার কথা রাখা হল না ।
বলেছিলাম , শীতের সব ছায়াপথে হেঁটে যাব একসাথে , বন্ধুত্বটা উপভোগ করাও হল না। পালিয়ে বেড়াতে হচ্ছে ।পার্কস্ট্রীট আমায় বোঝে , আমার সবটাকে বোঝে । আমার মন খারাপে অক্সফোর্ডে সাজিয়ে রাখে গ্বালিবের ছন্দকে । সাজিয়ে রাখে বাংলা ব্যান্ডের হৃদয় ছোঁয়া গান। শুধু আমারই কিছু দেওয়া হল না , না পার্কস্ট্রীটকে , না সেই বন্ধুকে । শুধু একমুঠো অপেক্ষা রেখে এলাম। ফেরা হবে না হয়ত কোনোদিনই , তবুও সিমেট্রিতে শীতঘুমে থাকা সম্পর্কগুলোর মত “ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়” . . . ফিরে আসার , ফিরে যাওয়ার . . . ফিরিয়ে নেওয়ার , ফিরে পাওয়ার । ভালোবাসাটা বড্ড অদ্ভুত , আর কাউকে বাসা হবে কিনা , বিষাদচিহ্ন দেখাতে না চাওয়া , না পারা চশমাটা আজও জানে না , হবে নাই হয়ত !
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.