
কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এদিকে | আর বৃষ্টি পরলে কলকাতার রাস্তার যে কি অবস্থা হয় তা বলাই বাহুল্য | সুজনের আজ এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারর্ভিউ | গত কালই সে মেল পায় কোম্পানির তরফ থেকে | সকাল দশটার মধ্যে রাজারহাট পৌছাতে হবে তাকে | সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি পরেই চলেছে, তাই সে কোন চান্স নেয়নি, সকাল ৮ টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিল | ৮:৩০ টার দিকে বাস নিয়ে সে ৯:১৫ র মধ্যেই পৌঁছে গেল গন্তব্যে |রাস্তার ওপরেই অফিস, তাই খুঁজে পেতে অসুবিধা হয়নি তার | ধীর পায়ে অফিসের মোটা কাঁচের দরজা ঠেলে ঢুকল সে ভিতরে | সঙ্গে সঙ্গে এক মুশকো দারোয়ান ছুটে এল,
– আরে , ভাই কাহা যানা হে ?
– না, মানে… নৌকরি..
– আরে ভাইয়া কা বোল রাহে হো? কাহা যানা হে?
– আমায় চাকরির ইন্টারভিউয়ের জন্যে ডাকা হয়েছে, তাই…
– ও, আচ্ছা তো পেহলেই বোল সাকতে থে | যাইয়ে উস খাতে পে নাম লিখকর ব্যাইঠিয়ে…
সুজন তাই করল, নাম সই করে পাশের সোফায় বসল সে , পোর্টফলিয়ো ব্যাগটা কোলের ওপর রেখে জড়সড় হয়ে বসল | অফিসটা বৃহৎ, তিনদিকে কাচের দেওয়াল, মাটিতে নরম কার্পেট বিছানো, এক লম্বা কাচের ডেস্কের ওপারে সুন্দরী এক মহিলা বসে কম্পিউটারে কিছু করছে | সুজন সোফায় বসে চারিদিকটা দেখছিল, নিজেকে বড্ড আউট ওফ প্লেস মনে হচ্ছিল তার | মাঝে মাঝে যে সব লোকজন দেখা যাচ্ছে তারা ওপারের দরজা ঠেলে বেড়িয়ে ওই মহিলার সাথে অল্প কথা বলে ফেরত যাচ্ছে আবার নিজের কাজে, তাদের সবারই গায়ে কেতাদুরস্ত পোশাক | এদিকে সুজন গরিবের ছেলে, গায়ে বহু পুরনো তার বাবার শার্ট , ফর্মাল প্যান্টাও দু বছর আগে তার মামার দেওয়া, একদমই দামি নয় সেগুলো আর এই অফিসে….
তবে সে জানে যে তার এই অবস্থার জন্যে একাংশে সেই দায়ী | কলেজ শেষ করে তার মাথায় ভুত চাপল অভিনয় করবে, ওই দিকেই কারিয়ার বানাবে | যেমন ভাবা তেমন কাজ, কলেজের ক্যামপাসিং-এ চাকরি পেয়েও ছেড়ে দিল সে , এক অনামী নাটকের দলে চান্সও পেয়ে গেল কোনমতে | ২ বছর ধরে পার্ট টাইম পড়ানো, বাকিটা নাটক আর ছোটখাটো সিনেমার অডিশন এবং বাড়ির সবার গালাগালি খেতে খেতে চলছিল কোনওরকমে, ভেবেছিল একদিন তার ভাগ্যের শিকে ছিঁড়বে | তবে বাধ সাধল মায়ের রিটায়ারমেন্ট ও দিদির বিয়ের দিন ঘনিয়ে আসতে | তাও সে লড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ যেদিন তার নাটকের দলটা ভেঙে গেল, সে বাড়ির দিকে তাকানোর সুযোগ পেল, সে বুঝল তাদের বাড়িতে খবরের কাগজ আজ ৩ মাস হল বন্ধ, কাজের লোককেও ১ মাস আগে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এরপরেও সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে তার মায়ের পক্ষেও , সে বাস্তবতার মুখোমুখি হল | তার সকল আশা স্বপ্নের নিরসন ঘটল তৎক্ষণাৎ | সে বুঝল চাকরি তার এখুনি দরকার, প্রচণ্ড ভাবে দরকার না হলে আর বেশিদিন সংসার বাঁচানো যাবে না |
তাই আজ সে এই কোম্পানির অফিসে বসে তার ইন্টারর্ভিউ কলের অপেক্ষায় | তার ভাবনায় ছেদ পরল হঠাৎ এক হই হট্টগোলের আওয়াজে | সে দেখল এক দঙ্গল লোক একটি বয়স্ক তবে সুপুরুষকে নিয়ে উল্লাস করছে | তাদের কথাবার্তা থেকে বোঝা গেল সুপুরুষটির আজ এই অফিসে শেষ দিন | অজান্তেই তার ঠোটে যেন একচিলতে হাসি এসে গেল | কেমন করে সব কিছুই অন্যকিছুর দ্বারা প্রতিস্থাপন হয়ে যায় | আজ এই ভদ্রলোকটির শেষ দিন আর আজকেই তার ইন্টারর্ভিউ, চাকরিটা হয়ে গেলে সে বোঝহয় হবে ওই শূন্যস্থানেরই পরিপূরক | এভাবেই তো জীবন সব কিছুই বদলে যায়, সকল শূন্যস্থান পূর্ণ হয় | সব কিছুরই এক বাধা সময়সীমা থাকে , যতটুকু তার বরাদ্দ তা নিয়েই জায়গা দিতে হয় নবীনকে | যেমন ভাবে মৃত্যুর পরিপূরক জীবন তেমন ভাবেই জাগতিক সব কিছুই বদল হয়ে যায়…
এক মহিলা বেরিয়ে এলেন ওপারের কাঁচের দরজা ঠেলে,
– সুজন রে ?
– ইয়েস ম্যাডাম, হিয়ার…
– প্লিজ ডু কাম উুয়িথ মি, সার ইস ওয়েটিং |
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.