কার্টুন- সিনেমা

ছোটোবেলায় সবথেকে মজার বিষয় ছিল কার্টুন দেখা। স্কুল ছুটি হোক কিংবা পড়াতে অল্পস্বল্প ফাঁকি কার্টুন দেখে না এমন বাচ্চার সংখ্যা নেই বললেই চলে। খেতে বসে বায়না থেকে শুরু করে মার কাছে বকাবকি- সব বিরতি ঐ কার্টুনে।

সেই ছোট্টবেলার অভ্যেস কি বড়বেলাতে চলে যেতে আছে? মোটেই না। যত যাই হোক মনের ভেতর সেই ছোট্ট ‘আমি’ এখনো আমাদের মধ্যে বেঁচে আছে। তাই হাতে পায়ে বড় হয়েও কার্টুন দেখতে অনেকেই ভালোবাসি আমরা। যদিও ছোটোবেলার সেই ‘টম অ্যান্ড জেরি’ কিংবা ‘অসওয়াল্ড্র’ এখন আর নেই, তাতে কি! ডিজনি বা ওর মতো অনেক কম্পানি এরকম কার্টুন জাতীয় কমার্শিয়াল বা সিনেমা বানায়। সেগুলো দেখলেও ছোটবেলার সেই স্মৃতিগুলো আত্মসাৎ করা যায়।

এরকমই একটি সিনেমা হল- ‘দ্য বস বেবি’। সিনেমার ট্রেইলারটা যদিও আমার ফেসবুক এ দেখা; তবু বলতে গেলে সেই দৃশ্যেই মন কেড়ে নেওয়ার মতো বিষয় ছিল। একটা ছোটো বাচ্চা কম্পানির বস! ভাবলেই হাস্যকর মনে হয়। আর দশটা বাচ্চা থেকে একদম আলাদা। কেমনই না! কার্টুন বলেই হয়তো সম্ভব। এমন কত কিই না দেখায় ওরা যা বাস্তব জীবনে অসম্ভব। কিন্তু সবেরই একটা কারণ বা নীতিকথা থাকে, তাই এগুলোরও আছেই।

এই সিনেমা ২০১৭ সালে রিলিজ হয়েছিল। এটি ফ্যামিলি কমেডি মুভি। চরিত্র বলতে টিম ও তার ফ্যামিলি আর ওর ভাই অর্থাৎ দ্য বস বেবি। ছোটো ভাইয়ের প্রত্যাবর্তনে টিম ভীষণ হিংসে করছে, যে তাদের মা বাবার সমস্ত ভালোবাসা বা সময় সব ভাগ হয়ে যাবে। আর পরবর্তীতে সে যখন জানতে পারে তার ভাই বড়দের মতো কথা বলতে পারে আবার একটা কম্পানির বস স্বাভাবিকভাবেই সে সেই সত্য বাড়িতে জানানোর চেষ্টা চালাতে থাকে। যাতে তার ভাইকে তার বাড়ির লোক বের করে দেয়। শিশুসুলভ হিংসে ও পরবর্তীতে সেই ভাইকেই সে কতটা ভালোবেসে ফেলে তাই নিয়েই গল্প। বস বেবির কণ্ঠে অ্যাল্ক ব্যাডউইন, টিমের কণ্ঠে টোবে ম্যাগুর।

এই সিনেমা মারলা ফ্রেজের ‘দ্য বস বেবি’ থেকে সংগৃহীত। সিনেমা প্রডিউস করেছে ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন। আদ্যপ্রান্ত ছোটোদের এই সিনেমা কার্টুন প্রিয় প্রত্যেকটা মানুষের ভালোলাগবেই। এরকম সিনেমা ছোটোবেলার সেই ছেলেভোলানো দিনে ফিরিয়ে নিয়ে যাবেই- এটুকু গ্যারান্টি দেওয়া যাবেই।

Facebook Comments Box
Priyanka Mitra

লেখালেখির সাথে যুক্ত হতে হতে কখন যে সেটা জীবনের অংশ হয়ে গেছে আর বোঝা হয়ে ওঠেনি। প্রতিদিনের জীবনের অংশ লেখালেখি।

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

9 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

1 year ago