বিভেদ-বিচার
আমরা-ওরা, বিভেদ হানো?
ছিলনা,
আর নেই কখনো।
ছোট্টবেলার টিফিন বিকেল,
পায়েস-সিমাই, লাচ্ছা-রুটির সই…
ভাগ করে খাই, আদরবাসায় রই।
তোমরা যারা দাগ টেনেছো,
তাদের বলি—
আমরা দুজন একই সাথে,
পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি।
আমরা দুজন মুখিয়ে থাকি
দুর্গাপুজোর, নবান্নরও।
গোধূলিবেলার প্রতি শনিবারও যা,
রমজানের রোজার পরও
আমরা দুজন সন্ধেবেলা,
প্রদীপ জ্বালি একই সাথে।
আমাদের হৃদয়ে কোরান, আর কণ্ঠে গীতা ওঠে,
আমাদের রাত কখনো, দাঙ্গায় না—
আদর মাখে।
আমাদের দিন একই সাথে,
যুগান্তরের স্বপ্ন দেখে।
আমাদের প্রেম
না না, প্রেম নয় তো
ভালোবাসার সাক্ষী হয়ে— দাঁড়িয়ে থাকে।
পঞ্চপ্রদীপ, আতরদানি…
আচার্যরই মহম্মদে।।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.