
দুর্গা বিসর্জনের সময় হয়ে এসেছে,
লোকজনের ভিড়ে ঠাকুরদালান গমগম করছে,
দেবী বরন সেরে সকলে সিঁদুর খেলছে।
চারপাশে সব সিঁদুর মাখা মুখ,
ঢাকের তাল বলে উঠেছে,
ঠাকুর থাকবে কতক্ষন,ঠাকুর যাবে বিসর্জন!
হইচই, ঢাকের আওয়াজ পেরতে পারছে না দুর্গার ক্ষীন স্বর।
দুর্গা, ওই যে পাশের বস্তিতে থাকে,
ভারী মিষ্টি মেয়ে, ওই বছর দশেকের হবে,
কি সুন্দর দুটো টানাটানা চোখ আর এক মুখ হাসি,
ওই চোখ দুটোতে আজ বড় যন্ত্রনা,
তার সারাদেহ সিঁদুরেলাল,
আর মুখে একটা গোঙানির শব্দ..
ঝোপের আড়ালে পড়ে আছে দুর্গার রক্তাক্ত, খোবলানো দেহটা,
বিসর্জনের সময় হয়ে এসেছে,
ঠাকুরদালান থেকে ঢাকের আওয়াজ আসছে
ঠাকুর থাকবে কতক্ষন, ঠাকুর যাবে বিসর্জন…..
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.