
এ মন আজ ব্যস্ততার ভিড় ঠেলে
হয়ে পড়েছে দলছুট,
হন্যে হয়ে ডাকবাক্স হাতরাচ্ছি
যদি পাওয়া যায় তার নামে কোনো চিরকূট।
অনেক মন খারাপের গল্প জমেছে,
বৃষ্টিটা না হয় সময় নিয়ে শুনতে আসুক,
আজ না হয় সেই হলুদ পাখিটা
হারানো গল্পটাকেই অকারণে ভালবাসুক।
নোনা জলে গাল ভিজেছে,
সুখের ঠিকানা আজ বহুদূর,
রাতভোর নিশব্দে হয়ে চলছে ভিতরের ভাঙচুর।
বালিশটাও জানে ক্ষতের সংখ্যা
গুনতে গুনতে বেডরুমটাও আজ ক্লান্ত,
সে তো নতুন সুখের সন্ধানে
কিন্তু এ মন যে প্রাক্তনেই নিহত।
অবসরে এ মন বড়ই ভয়ঙ্কর
অনবরত চলতে থাকে স্মৃতির আনাগোনা,
বুকের বাঁ-পাশে যার বাস
আজ সে কেন এত অচেনা?
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.