আমি ভালো নেই

আমি ভালো নেই
একলা চাঁদের জোছনার আলোয়!
রাতজাগা কালশিটে চোখে স্বপ্ন পোড়ে।
হারিয়ে যায় সমস্ত চাওয়া পাওয়ার মানুষগুলো,
মুঠোফোনের রিংটোনের নিস্তব্ধতায়!
স্বার্থপর শহর রাখেনা কারো খোঁজ।
প্লাস্টিকে মোড়া কথার দাম সস্তা এখানে!

আমি ভালো নেই
গল্পে মোড়া বখাটে প্রেমে!
প্রেমিক প্রেমিকার ইগোয় যেখানে
সম্পর্ক দমবন্ধ হয়ে মরে।
গলা জড়িয়ে যাওয়া শুকনো কথায়!
তোমার হার না মানা অবাধ‍্যতায়।
গভীর রাতের সঙ্গী হীন সমবেদনায়!
অবহেলিত ভালোবাসার গোপনীয়তায়!

আমি ভালো নেই
রবীন্দ্রসঙ্গীতের সান্ধ‍্য আড্ডায়!
সিগারেট চায়ের খুচরো তর্ক বিতর্কে!
রাজনৈতিক সংকট কিংবা সমাধানের
জঘন‍্য খুনোখুনির রাজত্বে!
বোবা অলিগলিরা আজো একপেশে,
ক্ষুধার্ত পাকস্থলী নিয়ে ঘোরে

আমি সত‍্যিই ভালো থাকতে পারি না,
মনের অবাধ‍্যতায়, তোমার আশকারায়!
অপ্রেমের মাত্রাবিহীন ছন্দের কবিতায়!
বর্ণণাহীন সমাজের ভেদাভেদের গল্পকথায়!
জানালায় হাত বাড়ালেও যেখানে শহুরে দূরত্ব
তোমায় আমায় দূরে ঠেলে দেয়!
সেই শহরের ইটপাঁজরেও ভালোবাসা লেগে থাকে,
বিচ্ছেদের আগে শুধু খুঁজে নিতে হয়!

 

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

1 week ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

1 week ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

1 week ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

1 week ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago