হঠাৎ বৃষ্টি নামে…
শহরের এক কোণে,
আঁধারে ডুব দেয়…
কোন এক প্রেমিক-প্রেমিকা
প্রেমের ডুবসাগরে।
সন্ধে নামে নদীর তীরে,
জলের স্রোতে ভেসে চলে।
বৃষ্টির জল তাদের…
শরীরের ছুঁয়ে ফেলে,
প্রেমের জোয়ারে ভাসে দুজন।
গঙ্গার পাড়ে সন্ধ্যে নামে…
পাখিরা সব বাসায় ফেরে,
স্বচ্ছ আকাশের বুকে…
রঙিন রামধনুর সন্ধান মেলে।
ভালবাসার অন্তরালে জমে থাকা,
প্রেম আজ বহিঃপ্রকাশ নেয়।
সূর্য ডুব দেয় গঙ্গার পাড়ে,
তারাও ডুব দেয়…
প্রেমের জোয়ারে।
হাতে হাত ধরা…
প্রথম একে অপরের স্পর্শের ছোঁয়া,
জানান দিল আছি আমি,
ভরসা হয়ে সারা জীবন।
তোমারই পাশে আলোর মতন,
চুম্বন ঘিরে চিবুক ছুলো।
আবারো বৃষ্টি নামলো শহরে,
একে অপরের…
ভালোবাসায় ডুবলো গোপনে।
– অদিতি
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.