
একটা শীতঘুমে লিপ্ত শীতের গল্পে
বাঁধে বাসা সব কুয়াশারা
খেজুরের রসে পিঠে পুলিরা ধরেছে গান অল্পে
দূর্বার ডগায় টুপটাপ শব্দে ঝরে শিশিরেরা
ওমের আশায় ঘটে দহন পরিত্যক্ত কাগজের
হিমেল সন্ধ্যায় আসর জমে গরম চায়ের
ফুটিফাটা হয়ে হাত পায়ের তালু হয়েছে বিধ্বস্ত
ঘড়ির কাঁটা পাঁচের ঘরে গেলে সূয্যি মামা যান অস্ত
দিদা ঠাকুমারা বোনে সোয়েটার নানা রঙের উলে
আনাচে কানাচে উপচে পড়ে আনন্দ পিকনিকের মশগুলে
সামনেই আসছে বড়দিন, মজবে সবাই কেকের আনন্দে
মেলা প্রাঙ্গনে প্রিয় পরিজনদের গল্পেরা সব মেতে উঠবে সানন্দে
বাহারি ফুলের রং বেরঙের হাতছানি দেয় অলীক স্বপ্নেরা
ঘুমের লিপ্সা প্রোথিত করে মনে লেপের ওমেরা
কিছু দিন পরেই আসবে নিউ ইয়ার ইভ
আনন্দের মাঝেও শুষ্ক থাকবে ক্ষুধায় কিছু পথের যীশুদের জিভ
আসছে বছর অন্য এক শীতের গল্প তৈরি করি
উৎসব কারোর একার নয়, চলো নুতন মানবিক সমাজ গড়ি
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.