
দারিদ্রতার আঁচল তলে ঢাকা বিশ্বের মুখ,
ধনে-মানে দরিদ্র মানুষ কিনতে চায় তার সুখ,
সমাজের মাঝে আজো দুই শ্রেনী দেখি, দরিদ্র আর ধনী,
সর্বহারা একজন শুধু অন্যজনের ঋণী,
আমার আছে সবকিছু তাই করে ফেলি অপচয়,
আগামীর কথা মনে রাখি না, জানিনা তো সঞ্চয়,
সময়ের চাকা ঘুরতে ঘুরতে ধনের হয় জয়,
দরিদ্রতার নাগপাশ থেকে ওরা কভু মুক্ত নয়,
মাথার ঘাম পায়ে ফেলে যারা যোগায় মোদের অন্ন,
অর্থনীতির জটিল হিসাবে তারাই “দরিদ্র”নামে ভিন্ন,
ধনীর বাড়িতে বিয়ের ভোজে হয় যে খাবার নষ্ট,
ফুটপাথের ওই বাচ্চাগুলো পায় যে খিদেতে কষ্ট,
‘বাবুর’ গাড়ির চাকার তলায় মরছে গরীব কতো,
দারিদ্রতার মরণ নেই বাড়ছে শত শত,
তাদের খবর কেউ রাখি না কারণ আমরা ধনী,
মনের মাঝে গরীব অতি, আছে যদিও টাকার খনি,
“গরিবী হঠাও, গরিবী হঠাও ” উঠছে আওয়াজ কতো,
মুখোশ পরা নেতারা দিচ্ছে মিথ্যে ভাষণ যত,
দারিদ্রতার পাথর ঠেলে হবে কি ভারত মুক্ত?
আছে হাজারো আশার বাণী, নেই উত্তর পোক্ত।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.