— বাইরে কি তুমুল ঝড় আর তুমুল হাওয়ার ঘনঘটা উঠেছে তাই না?
— আর সাথে বৃষ্টি, খুব ভিজতে ইচ্ছে করছে রে! ভিজবি আমার সাথে?
— জানিস, ওই যে মন ব্যাজার করা একরাশ কালো মেঘের মিশেল, স্থির আকাশের কোল থেকে উত্তাল বাতাস বয়ে নিয়ে যখন সহসাই মাটিতে নেমে আসে, তখন গলা ছেড়ে গাইতে ইচ্ছে করে,
“শাওন গগনে ঘোর ঘনঘটা…”
— তুইও যেমন! বৃষ্টি পড়লেই তোর আবার কবিত্ব জেগে ওঠে! ওরে, আজকালকার জেনেরেশন বৃষ্টি মানেই রোমান্স বোঝে, আর কানে হেডফোন লাগিয়ে তথাকথিত ‘বারিষ’ গান শুনতেই তারা অভ্যস্ত। তোর এসব ফালতু কবিত্বের কোন মূল্য তুই পাবি না।
— ওই যে তুই বললি না, বৃষ্টি মানেই রোমান্স, তুই কি ভাবিস, আমি রোমান্টিক নই? যখন প্রখর রোদের অবসান ঘটে প্রথম বৃষ্টির ফোঁটাটা নেমে আসে, আর মেঘের গর্জনে গোটা আকাশ কেঁপে ওঠে, তখন আমি আবার নতুন করে ওই বৃষ্টির রিনিঝিনি শব্দের প্রেমে পড়ি। প্রকৃতিকে ভালোবাসা রোমান্টিসিজম নয়?
— কই, তোর মত করে তো এত গুছিয়ে আমি ভাবতে পারি না! তবে তোর সাথে মিশতে মিশতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ইন্টারেস্টটা বেশ রপ্ত করেছি আমি। তোর মত প্রকৃতিকে নাই বা ভালোবাসতে পারলাম, তোকে তো ভালোবেসেছি আমি। তাই তো আজ প্রাণের দুয়ার খুলে আমিও বলতে পারি,
“খোলো দ্বার বধূয়া, রয়েছে সে দাঁড়ায়ে।
দেখো পরাণ উথলি যায়…রয়েছে সে দাঁড়ায়ে।”
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.