। । কৃষ্ণ ও লালন । ।
কৃষ্ণ ভাসিছে মাঝদরিয়ায়,
কালের কাঙাল কার কথা কয়?
সত্যরে শুধাইয়া বৈরাগী মন,
কখনো কান্দায় কখনো হাসায়।।
অবুঝ মনটারে বুঝাইয়া আমি,
ঘুরিয়া ফিরি ভাবের ঘোরে।
মুশকিল আসান করিয়া মাঝি,
বৈঠা বাহিয়া ঘাটে ফেরে।।
মনের শার্সি ভুলাইয়া কেহ,
এখনো স্বপনে লালন ভাসে।
একতারাটাও মরিয়া কহে—
মানুষ কেন বেহুঁশ থাকে।।
কালের পথিক কিবা জানে,
লালনেরে কেবা বুঝিবে।
হৃদমাঝারে কেবল যাওয়া আসা,
অথৈ জল কি তার হিসাব রাখিবে।।
কৃষ্ণ নামে পার হইবে সব,
ফেরার তাড়া ভুলিয়া যাবে।
লহিয়া তাহার নাম, করিয়া স্মরণ,
আবার তোমার চরনে মাথা রাখিবে।।
লালন তুমি মনের মানুষ,
মনের গলি বড়ই কঠিন।
আঁধারেতে বসিয়া কহিছ তুমি—
মিছে ভোরের মনটা আজও মলিন।।
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.