সব বুঝি অচেনা

নীরব নীলের দিঠি

সবেমাত্র শেষরাতে চেয়েছিল ঘুম,

দেহে একবিন্দু আশ্রয় কেড়েছে যার

জীবনকালের কুমকুম,

সময় তো টেকেনি;

সে নিছক সান্তনায় জিয়োনো ভিনদেশ,

মিথ্যে মেয়াদের অসমাপ্ত গুজবে

দুদিনের তুমি আর নিশ্চিত অনভ্যেস

জেগে তখনও, কোন সেদিনের আপ্তবাক্যে

বিশ্বাস হয়নি, কেবল সহসা

বাস্তবের একটু বিপরীতে

যেতে চাওয়া এক পলের শাওন; জিজীবিষা

মাথাটা তুলেই ডুবে গেছে, হয়তো বা যায়নি…

নিরন্তর তবু তাসের ঘর

গায়ে লোহার ছাপে আনমনে লিখছে কথা;

অশ্রুর দু’পোঁচ আস্তরণে

আপাদমস্তক মোড়া শত ভোরের মদিরতা,

সুপ্ত কন্ঠস্বর

অচিরেই ভেজে নিটোল নয়ানে;

নাভিশ্বাসের গন্ধ, কাচের পারিপার্শ্বিক পরিবেশ

একাকী শয়ানে,

যদিও দহন নেভেনি…

পাতার পর পাতা ইতিহাস

অনিবার পথ চলায়,

অর্থহীন দিনের সংকল্প আজ

অকূলের ভেলার প্রতীক্ষায়…

Facebook Comments Box
Abhik Chandra

A creative writer, constant learner, bookworm. Passionate about my work.

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

9 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

1 year ago