
শহরের কোণায় কোণায় লেগে থাকা চিরপরিচিত এক গল্প―
‘বরখ্যাদানো দিদি, দু’টা বুন, একটো ভাই…’ এই একটাই কথা পলাশের মুখে। বাঁকুড়ার ছেলে পলাশ, সেই দশ বছর বয়স থেকে এই কলকাতা শহরে ওর বাস। না, বাকিদের মতো পড়াশোনার তাগিদে নয়, বরং পেট চালানোর জন্যই এই শহরে আসা।
ছোটোবেলায় বলত, ‘বাপটো নেশা করে এসে মাটোরে দমে পেটা…’। এখন আর বলে না। বলবে যে তার সময়ই বা কই! হাজরা মোড়ে বিট্টুদার দোকানের ওই তো ভরসা। মাস গেলে বাড়িতে টাকা পাঠালে তবেই তো বাঁঁচবে ওর পরিবার।
তবে ওর পরিবার কোনটা? সেই বাঁকুড়ার ভিতরকার পিছিয়ে পড়া অন্ধকার গ্রামে, নাকি এই সোনা ঝকঝকে কলকাতায় শহরে? পলাশ নিজেও বুঝে পায় না এর উত্তর।
তার পরিবারের মানুষগুলো বছরে একবার হয়তো খোঁজ নেয়, তাও বা কখনো টাকা পাঠাতে দেরি হলে। যে দিদিকে ও টাকা পাঠায় পুজোয় শাড়ি কিনতে, সে এখন ওই টাকা সরিয়ে রাখে বরের হাতে তুলে দেবে বলে। যে মায়ের জন্য ও নিজের দেশ ছেড়ে এসে উঠেছে এই শহরে, সে এখন পড়ে পড়ে মার খায় ওই নেশাখোর বাপটোর কাছে। যে ভাইবোন আজ দাদার মুখটাও ভুলতে বসেছে, তারাই কি পরিবার?
নাকি এই শহরের বাবুগুলা, যারা একদিন পলাশের দেখা না পেলে তার খোঁজ নেয়, যে বিট্টুদা পুজোতে দুটো করে জামা দেয়, আর যে ‘পলাশ’রা আজও খাবার সময়, শোবার সময় তার খোঁজ করে তারা? এরাই কি নয় আসল পরিবার?
এই শহরটা সত্যিই হয়তো সোনা ঝকঝকে। তাই এই শহরটাই আজও পলাশদের জায়গা দেয়, তাদের একটা পরিবার দেয়…
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.