ভুল সর্বদা

কি ভাবছো…
ভুল করেছো, তাই তো?
এই যে তুমি, যাকে নিজের থেকেও
বেশি ভালোবেসেছো, ভরসা করেছো, বিশ্বাস করেছো,
সে-ই তোমায় ভুল প্রমাণ করে চলে গেছে।

এবার নিজের মনকে প্রশ্ন করো তো,
তুমি কি ভুল করেছো?
সবার উপরে সত্য কথাটা কি জানো…
নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিয়েছো তো সব শেষ।
তবে এটা ঠিক ,সবাই এক হয় না।
তবে কি জানো?
প্রায়জনই এক…

এখন ভাবলে কষ্ট হচ্ছে?
যে তোমায় এতটা বিশ্বাস করিয়েছিল যে,
সে তোমাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না,
সে আজ অন্য কাউকে নিয়ে দিব্যি বেঁচে আছে কিভাবে!
কেন? বাঁচতে পারবে না কেন?
কারন কি জানো,
আমরা সবাই অভিনয় ব্যস্ত।
যে যার মতো অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত।
হয়তো তোমার সাথে সে যত দিন ছিল,
তোমার সাথেও সে সমানে অভিনয় করে গেছে।
আসলে আমরা বোকার মত সবাইকে বিশ্বাস করে যায়,
কিন্তু, বিশ্বাস রাখার দায়িত্বটা থাকে ক’জনের?

যার জন্য তুমি একদিন সারা পৃথিবীর সাথে লড়াই করেছো
শুধুমাত্র তার ভালোর জন্য,
আজ সে তোমায় মিথ্যা প্রমাণ করে চলে গেছে।
কোনো ব্যাপার না!
সে মিথ্যা হতে পারে,
কিন্তু তুমি? তুমি কি মিথ্যা?
কিংবা কোনদিনই কি তার সাথে অভিনয় করেছো?
তুমি তো চেয়েছিলে সে ভালো থাকুক।
তাহলে তাকে ভালো থাকতে দেওয়াটাই কি সবথেকে বড় কথা নয়?
সে যেকোনো ভাবেই ভালো থাকুক না কেন,
তাকে ভালো থাকতে দেওয়াটাই তো উচিত।
তুমি তো বুকে হাত দিয়ে বলতে পারবে
তুমি কোনদিন মিথ্যে ছিলে না,আর আজও নয়।
কিন্তু সে,
সে কি পারবে,
জীবনে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে?

Facebook Comments Box
Shrestha Puja

A writer,foodie and a creative blogger, highlight various aspects of society through my writings.

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

9 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

1 year ago