ছেড়ে যাওয়ার প্রস্তুতি

ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ও একটা কারণ থাকে। কেউ কাউকে একদিনে ছেড়ে আসেনা, আগে থেকেই একটু একটু করে সরে আসতে থাকে নিঃশব্দে।
ছেড়ে যাওয়ার প্রস্তুতি করতে থাকে নিজেকে, প্রস্তুতি নিতে নিতে নিজেকে জুড়তে শিখে যায়। কঠিন হয়ে যায়, বাস্তবের মুখোমুখি এসে দাঁড়ায়।

ছেড়ে যাওয়ার প্রস্তুতি-এর মাঝে কখন নিজের অজান্তেই অন্যায়ের প্রতিবাদ করে, এতোদিনের চাপা ভয় কখন যেন উধাও হয়ে যায়। নির্ভয়ে রুখে দাঁড়াতে শিখে যায়। এতোদিনের চাপা কষ্ট হঠাৎ ভাষা হয়ে প্রকাশ পায়।
আসলে মানিয়ে নিতে নিতে সবাই একটা সময় ক্লান্ত হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তাই ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া যায় খুব সহজেই।
অথচ আজ যে মানুষটা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই মানুষটাই একদিন থেকে যাওয়ার স্বপ্ন দেখেছিলো। থেকে যেতে চেয়েছিলো একসাথে। মানুষ তখনই ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেই যখন — অপরদিকের মানুষটা ইমোশনের গুরুত্ব দিতে ভুলে যায়। শুধুমাত্র নিজের চাওয়া পাওয়ার মাঝে সীমাবদ্ধ থেকে, সামান্য চাওয়াটুকু ভুলে স্বার্থপরের মতো মুখ ঘুরিয়ে নেয়, শুধুমাত্র নিজের স্বার্থে।
তোমার থেকেও হয়তো কেউ নিঃশব্দে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তোমার অজান্তেই। সময় থাকতে আঁকড়ে ধরো, ভালোবাসো, কথা বলো মন খুলে ভালোবেসে। একসাথে থাকতে চাইলে একে অপরকে বোঝা ভীষণ প্রয়োজন।

ছেড়ে যাওয়া মানুষ কেমন যেন হঠাৎ প্রতিদিনের পরিচিত ব্যবহার পাল্টে ফেলে। হয়তো ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাই। একটু একটু করে গুটিয়ে নিচ্ছিল সবকিছু থেকে।

সময়ের প্রয়োজনে যদি সম্পর্ক হয় তবে এতো মায়া জড়ানোর দরকার হয় কেন? আর কেনই বা একটু একটু করে প্রস্তুতি নেওয়া হয়? একবারে ঝড়ের আঘাতে সবটুকু উপড়ে ফেলে দিলে এতোটা কষ্টের স্বীকার হতে হয় না।

আর থাকতেই যদি এসেছো তাহলে ছেড়ে যাওয়ার প্রস্তুতি কেন নেই সবাই। একটু আকড়ে ধরে রাখতে পারলে সব সম্পর্ক চিরস্থায়ী হবে।

Facebook Comments Box
Soma Biswas

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 months ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 months ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 months ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 months ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

9 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

1 year ago