
তবে তুমি কি জানবে আমায়?
জানবে যদি নাই তবে করোনা অন্যায়।
যে অন্যায় করতে করতে,
বেলা ঝরবে নিশির অর্থে,
জোছনার কোষে কোষে
ছড়াবে বিষ অন্তরে মিশে,
হবে তার গুণগান
অতীত ভরবে, রয়ে বিষের তান
তেজস্বী তোমার বাহির
পথে বসবে, শেষ হয়ে তার মিহির।
অবশেষে নিঃসঙ্গ তুমি,
দেহ মন বিলিয়ে, তুমি কার কাছে ঋণী?
ভাবছো মনে মনে,
ভিক্ষুক কবে হলে আনমনে?
এক পলকেই সৈকতের ধারে,
তুমি আজ একা, শুন্য তুমি নদীর পাড়ে
তারপর? আর কি! পথ চলবে সঙ্গে নিয়ে নীর
খুঁজে খুঁজে চঞ্চল তুমি, হবে অস্থির
নিজের আয়নায় আজ অবাক তুমি
তুহিন আজ তোমার হৃদয় ভূমি
একি! তন্ন তন্ন করে খুঁজছ কাকে?
তুমি ভাববে কেন সারা দেই না তোমার ডাকে?
এত দুঃখ, এত অবহেলা!
ভাববে, আমার কাছে তুমি কি হেলাফেলা?
তখনই সেই বর্ষার দিনে
আসবো আমি তোমার কাছে দিগন্ত ভেঙে,
ঘিরে ধরবো ঠিক বজ্র হয়ে
টপ্ টপ্ বাড়ির সাথে প্রেম ঝরাবো হৃদয়ে।
আবার জিজ্ঞাসার আরালে ধরব তোময়,
বলব, তবে তুমি কি এবার জানবে আমায়?
West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…
কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…
Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…
১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…
হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…
This website uses cookies.