আমি ইচ্ছে

।। আমি ইচ্ছে।।

আমি শরীর বেচে খাবো।
ঠিক করে রেখেছি, যখন সত্যি-সত্যি বাড়ি থেকে আয় করতে বাধ্য করবে,
আমি অচেনা পুরুষদের বিছানা বা তাদেরকে বিছানায় গরম করে, পেট ভরবো।

কাজটা সহজলভ্য বলে নয়, কাজটায় আমি ভীষণ পটু বলে—
এতকাল একফোঁটা ভালোবাসার বদলে কতবারই না আমি ওদের সাথে শুয়েছি।
ওরা হয়তো তার আগের মুহূর্তেই অন্য কারোর বুকে বা তলপেটে চামড়া ঘষে, উত্তপ্ত হয়ে, আমার কাছে আসে
তারপর আমায় ছিঁড়ে খেত প্রচুর বন্যভাবে, চোখ বুজে… হয়তো মনে-মনে আমার জায়গায়…।
আমি শুতে চাইতাম না এটা বলা ভুল,
তবে আমি প্রেমিকা হয়ে শুতাম, প্রেমিকার মর্যাদা বিছানাতেও চাইতাম।
ওরা শুতো, শোয়ার জন্য প্রেমিক হতো, বিছানায় আমার বিশেষ কেরামতগুলো বাইরে রটিয়ে বেড়াতো…
আমি নতুন প্রেমের আবেদন পেতাম।
প্রেমিকের দালালির দরুন শোয়ার আমন্ত্রণ পেতাম।
অনেক মাস পর,
প্রেমিক পুরুষের একদিন হঠাৎ আর মন বসতো না, আমার বাড়ি আসতো না, ফোন করা ধরত না।
তারপর?
আমি আবার ভালবাসার লোভে বুকের বোতাম খুলে প্রেমিক খুঁজে বেড়াতাম…

তাই ঠিক করে রেখেছি, ব্যবসা করলে শরীর ব্যবসা করবো।
সুখী হতে হলে মন নয়, শরীর বেচে খাবো।।

Facebook Comments Box
Obhishek Kar

Creative Director of LaughaLaughi

Recent Posts

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার!

West Bengal’s Great Electoral Erasure: অনিশ্চয়তায় ৯০ লক্ষ ভোটার! পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়ায় এখন গণতান্ত্রিক উৎসবের…

5 days ago

India’s Education Reset: ২০ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

কলকাতা, ৬ এপ্রিল ২০২৬: India's Education Resetভারতের শিক্ষা ব্যবস্থা আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত বিতর্কিত…

5 days ago

Extra Marital Affair – বাড়ছে পরকীয়া, নাকি বদলাচ্ছে সম্পর্ক?

Extra Marital Affair: বিয়ের আট বছর পর হঠাৎ করে তোমার পার্টনারের ফোনে লক প্যাটার্ন বদলে…

5 days ago

১২৭০ কোটি টাকার পারিবারিক কন্ট্রাক্টে! CM Pema Khandu

১২৭০ কোটি টাকার কন্ট্রাক্টে দেওয়া হয়েছে CM Pema Khandu -র পরিবারকেই? ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য…

5 days ago

PMKVY একটা জালিয়াতি!

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) চালু হয়েছিল এক বড় স্বপ্ন নিয়ে—দেশের যুবসমাজকে দক্ষ করে তোলা,…

4 months ago

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের CPIM সরকার

হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কারখানা শুরু হওয়া থেকে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া। বান্তলা থেকে ধান্তলা, ওদিকে…

7 months ago